আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাল্লস বাংলা উৎসবের ৫ম আসর। এ আয়োজনকে সামনে রেখে গত রোববার দুপুরে লুইসভিলের গ্র্যান্ড থিয়েটারে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা ও চা-চক্রের আয়োজন করা হয়।
ঘরোয়া পরিবেশে আয়োজিত এই সভায় ডাল্লস বাংলা উৎসবের শুভাকাঙ্ক্ষী, স্থানীয় শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী এবং সাংস্কৃতিক সংগঠকরা উপস্থিত ছিলেন। চা পানের ফাঁকে তাঁরা আসন্ন উৎসবের পরিকল্পনা, প্রস্তুতি এবং উদযাপনের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন। উপস্থিত সবাই আয়োজনটিকে স্মরণীয় করে তুলতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আয়োজক সূত্র জানায়, আগামী ১৪ নভেম্বর (শনিবার) লুইসভিলের গ্র্যান্ড থিয়েটারে জমকালোভাবে আয়োজিত হবে ‘ডালাস বাংলা উৎসব-৫’। উৎসবকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি জোরদার করা হয়েছে। ডাল্লাসের বাংলাভাষী কমিউনিটির সকলকে এই উৎসবে অংশগ্রহণ এবং আয়োজন সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।



