• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

টাইম ম্যাগাজিনের বিশ্বস্বাস্থ্যে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ড. তাহমিদ আহমেদ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
মে ১৩, ২০২৫
in অন্যান্য
0
টাইম ম্যাগাজিনের বিশ্বস্বাস্থ্যে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ড. তাহমিদ আহমেদ

মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি এবং সীমিত সম্পদের অঞ্চলে স্বাস্থ্য সমস্যার বাস্তবভিত্তিক সমাধানে অবদানের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা সাময়িকী টাইম ম্যাগাজিন তাদের ২০২৫ সালের ‘বিশ্বস্বাস্থ্যে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায়’ স্থান দিয়েছে বাংলাদেশের গর্ব, আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদকে।

ড. তাহমিদের নেতৃত্বে আইসিডিডিআরবি (icddr,b) অত্যাধুনিক গবেষণা, উদ্ভাবনী পদ্ধতি এবং জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবার মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বহু দেশের লাখো মানুষের কাছে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি বৈশ্বিক সহযোগিতার সেতুবন্ধন তৈরি করেছে, যা স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সম্মাননার অংশ হিসেবে আগামী ১৩ মে, নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য “TIME 100 Impact Dinner: Leaders Shaping the Future of Health” শীর্ষক আয়োজনে যোগ দেবেন ড. তাহমিদ। সেখানে অন্যান্য মনোনীত প্রভাবশালী নেতাদের সঙ্গে তিনি অংশগ্রহণ করবেন এবং টাইমের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে একটি অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করবেন, যা টাইম ম্যাগাজিনের সম্পাদকীয় ও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারিত হবে।

এই অসাধারণ স্বীকৃতি প্রসঙ্গে প্রতিক্রিয়ায় ড. তাহমিদ আহমেদ বলেন, ‘টাইমের তালিকায় অন্তর্ভুক্তি নিঃসন্দেহে গর্বের বিষয়। তবে এটি আমার একার অর্জন নয়—এই সম্মান আইসিডিডিআরবি’র প্রতিটি বিজ্ঞানী, কর্মী, আমাদের বৈশ্বিক অংশীদার এবং সেবাগ্রহণকারীদের।’ তিনি আরও বলেন, ‘আশা করি, এই স্বীকৃতি অপুষ্টির বিরুদ্ধে সংগ্রাম ও স্বাস্থ্য গবেষণায় বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে, যা সংঘাতের পরিবর্তে ন্যায়, স্বাস্থ্য ও মর্যাদার পক্ষে কাজ করবে।’

ড. তাহমিদ আহমেদের এই সম্মাননা কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের তরুণ গবেষক ও বিজ্ঞানীদের জন্য এক অসামান্য অনুপ্রেরণা। এটি প্রমাণ করে, আন্তরিকতা, নিষ্ঠা ও দেশপ্রেম থাকলে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

ShareTweetSend

সর্বশেষ

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

কেমোথেরাপি চলবে আরও দুই মাস, অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির

যুক্তরাষ্ট্রে ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মওলা!

১০ বছর পর আবার আসছে এভয়েড রাফার দ্বিতীয় অ্যালবাম ‘এতো বোকা কেন তুমি’!

চুল পাকার পেছনে লুকিয়ে আছে ক্যানসার প্রতিরোধের রহস্য!

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা

অক্টোবর ৪, ২০২৬
না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

অক্টোবর ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.