জনপ্রিয় টক শো ‘Friday Night with Zayed Khan’–এর ১৩তম পর্ব নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। আগামী শুক্রবার, ৩০ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ৮টায় এবং নিউইয়র্ক সময় সকাল ৯টায় প্রচারিত হবে এই বিশেষ পর্ব। এবারের অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন দর্শকপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ।
অনুষ্ঠানটির প্রোমো ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রাণবন্ত আড্ডা, খোলামেলা আলাপ ও বিনোদনে ভরা একটি পর্বের আভাস। উপস্থাপক জায়েদ খানের সঞ্চালনায় তানিয়া আহমেদের অভিনয় জীবন, ব্যক্তিগত অভিজ্ঞতা ও নানা অজানা গল্প উঠে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বরাবরের মতোই এই পর্বটিও দর্শকদের জন্য উপভোগ্য ও আনন্দময় হবে বলে আশা করা হচ্ছে।
সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখতে দর্শকদের ঠিকানা টিভি –এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হয়েছে। আড্ডা, হাসি আর বিনোদনে ভরপুর এই পর্বে যুক্ত হতে দর্শকদের চোখ রাখতে বলা হয়েছে শুক্রবার রাতের স্ক্রিনে।



