• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে প্রাণ হারালেন শ্রীলঙ্কার কোচ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ১৩, ২০২৬
in খেলাধুলা
0
ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে প্রাণ হারালেন শ্রীলঙ্কার কোচ

ভারত-শ্রীলঙ্কা দুই টেস্টের সিরিজ শুরুর আগেই শ্রীলঙ্কার ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। প্রাণ হারিয়েছেন দেশটির ক্রিকেট কোচ সুমিত ফার্নান্দো। ৬২ বছর বয়সী এই কোচ কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

কুশাল মেন্ডিসের শৈশবের কোচ ছিলেন সুমিত

সুমিত ফার্নান্দো শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক কুশাল মেন্ডিসের ক্রিকেটজীবনের শুরুর দিকের অন্যতম গুরুত্বপূর্ণ কোচ ছিলেন। তার কোচিংয়েই কুশাল মেন্ডিস ক্রিকেটের হাতেখড়ি নেন। কলম্বোর ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন সুমিত। সেখানে তিনি কিউরেটর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি খুদে ক্রিকেটারদের প্রশিক্ষণও দিতেন।

পানি নিয়ে তর্ক, পরে সংঘর্ষ

গত ৮ আগস্ট ওই ক্রিকেট কোচিং সেন্টারে অনুশীলনের সময় কয়েকজন তরুণ ক্রিকেটার পানি খেতে গিয়ে দেখেন, কল থেকে পানি আসছে না। বিষয়টি কর্মীদের জানানো হলে তা নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্রিকেটার ও কর্মীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান সুমিত ফার্নান্দো। কিন্তু তাকেও মারধরের শিকার হতে হয়। অভিযোগ অনুযায়ী, ১৭ বছর বয়সী এক ক্রিকেটারের আঘাতে তিনি গুরুতর আহত হন।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ঘটনার পরপরই সুমিতকে কলম্বোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। তার মৃত্যুর আগেই ওই ১৭ বছর বয়সী ক্রিকেটারকে পুলিশ গ্রেপ্তার করে। মারধরের অভিযোগে তাকে আদালতে হাজির করা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয়। নাবালক হওয়ায় বর্তমানে তাকে চাইল্ড প্রোবেশন কাস্টডিতে রাখা হয়েছে।

সুমিত ফার্নান্দোর মৃত্যুতে শ্রীলঙ্কার ক্রিকেটাঙ্গনে গভীর শোক নেমে এসেছে। ভারত-শ্রীলঙ্কা সিরিজ শুরুর ঠিক আগে এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত দেশটির ক্রিকেটসংশ্লিষ্টরা।

Tags: CricketCoachCricketNewsdwnnKusalMendisSriLankaCricketSumithFernando
ShareTweetSend

সর্বশেষ

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

কেমোথেরাপি চলবে আরও দুই মাস, অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির

যুক্তরাষ্ট্রে ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মওলা!

১০ বছর পর আবার আসছে এভয়েড রাফার দ্বিতীয় অ্যালবাম ‘এতো বোকা কেন তুমি’!

চুল পাকার পেছনে লুকিয়ে আছে ক্যানসার প্রতিরোধের রহস্য!

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা

অক্টোবর ৪, ২০২৬
না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

অক্টোবর ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.