• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ৮, ২০২৫
in আন্তর্জাতিক
0
ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করার সময় বাংলাদেশের বিশিষ্ট ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার আটক হওয়ার ঠিক আগে তিনি নিজের ফেসবুক পেজে বিষয়টি জানান এবং এক ভিডিওবার্তায় তাঁর আশঙ্কার কথা প্রকাশ করেন। এর কিছুক্ষণ আগেই তিনি তাঁর জাহাজ “দ্য কনশেনস”-এ ইসরায়েলি আক্রমণের লাইভ সম্প্রচার করছিলেন।

শেষ ভিডিওবার্তায় শহিদুল আলম বলেন,

“আমি শহিদুল আলম, বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তার মানে আমাদের সমুদ্রে আটকানো হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েল দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে এই দেশ। আমি সকল সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি—ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যেতে।”

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, “ফ্রিডম ফ্লোটিলা” নামের একটি নৌবহরে থাকা অবস্থায় ইসরায়েলি সেনারা শহিদুল আলমসহ যাত্রীদের আটক করে। গাজার দিকে যাত্রাকালে ইসরায়েলি বাহিনী এই নৌবহরে আক্রমণ চালায় এবং দ্য কনশেনস নামের প্রধান জাহাজসহ তিনটি ছোট নৌকা জব্দ করে। ওই জাহাজে ছিলেন ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মী।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-বার্তায় অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানায়, “আইনি নৌ অবরোধ লঙ্ঘনের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে।” তাদের দাবি অনুযায়ী, যাত্রী ও ক্রুরা বর্তমানে নিরাপদে আছেন এবং দ্রুত নিজ নিজ দেশে পাঠানো হবে।

শহিদুল আলমের জাহাজটি ছিল আন্তর্জাতিক মানবিক উদ্যোগ Freedom Flotilla Coalition (FFC) ও Thousand Madlins to Gaza (TMTG)-এর অংশ। এই নৌবহরের লক্ষ্য ছিল ইসরায়েলের অবৈধ অবরোধ ভেঙে গাজায় সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

শহিদুল আলমের আটক হওয়া শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য এক গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ShareTweetSend

সর্বশেষ

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

পাবনার হেমায়েতপুর অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে বসতবাড়ি-কৃষিজমি

নিখোঁজ ব্যাক্তিদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

চূড়ান্ত হয়ে গেল কার হাতে যাচ্ছে ব্যালন ডি’অর

ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ ; লাখ টাকা জরিমানা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

সেপ্টেম্বর ২৯, ২০২৬
এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

সেপ্টেম্বর ২৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.