• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

আবারও ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
মে ১৪, ২০২৫
in আন্তর্জাতিক
0
আবারও ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ

আবারও উত্তেজনা বাড়িয়েছে ভারত ও পাকিস্তান। এবার গুপ্তচরবৃত্তির অভিযোগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে দুই দেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করে বহিষ্কার করেছে। তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়। ইসলামাবাদে নিযুক্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ ওয়াররাইচকে এ সিদ্ধান্ত জানানো হয় একটি ডেমার্শের মাধ্যমে।

এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তানও একই ধরনের পদক্ষেপ নেয়। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একজন কর্মচারীকেও ‘তার মর্যাদার সঙ্গে সামঞ্জস্যহীন কার্যকলাপে’ যুক্ত থাকার অভিযোগে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করে পাকিস্তান সরকার। তাকেও ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়তে বলা হয়। ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে এনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানায়।

ভারতের পাঞ্জাব রাজ্যে দুই ব্যক্তির গ্রেপ্তারের পর থেকেই এই উত্তেজনা তৈরি হয়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তার সঙ্গে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পাঞ্জাব পুলিশের মহাপরিচালক গৌরব যাদব জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যিনি ভারতীয় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সংবেদনশীল তথ্য পাকিস্তানভিত্তিক এক হ্যান্ডলারের কাছে পাঠিয়েছিলেন। তার জবানবন্দির ভিত্তিতে দ্বিতীয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে উঠে আসে, এই দুই ব্যক্তি অনলাইন লেনদেনের মাধ্যমে পাকিস্তানি হ্যান্ডলারের কাছ থেকে অর্থ গ্রহণ করতেন এবং তার নির্দেশে স্থানীয় এজেন্টদের কাছে সেই অর্থ পাঠাতেন। ঘটনাটি দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার দ্বন্দ্ব আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ShareTweetSend

সর্বশেষ

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

কেমোথেরাপি চলবে আরও দুই মাস, অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির

যুক্তরাষ্ট্রে ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মওলা!

১০ বছর পর আবার আসছে এভয়েড রাফার দ্বিতীয় অ্যালবাম ‘এতো বোকা কেন তুমি’!

চুল পাকার পেছনে লুকিয়ে আছে ক্যানসার প্রতিরোধের রহস্য!

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা

অক্টোবর ৪, ২০২৬
না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

অক্টোবর ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.