বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপের প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে। এই জয়ের পর সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পরও একাদশে পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ স্কালোনি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া গঞ্জালো মন্টিয়েলকে বিশ্রাম দেওয়া হচ্ছে এবং তার জায়গায় শুরু থেকেই সুযোগ পাবেন নাহুয়েল মোলিনা। আলজেরিয়া ম্যাচের মূল একাদশে অন্য কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম।
গোড়ালির চোট কাটিয়ে আলজেরিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামা হুলিয়ান আলভারেজকে নিয়ে আলোচনা থাকলেও লাউতারো মার্টিনেজকেই আপাতত আস্থা রাখছেন স্কালোনি। ফিটনেসের কারণে আলভারেজ এখনও পুরোপুরি ম্যাচ-রেডি নন বলে জানা গেছে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা অথবা নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।



