• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home নারী ও সমাজ

বিয়ের পরে নারীদের ওজন বাড়ে কেন?

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জুলাই ৮, ২০২৫
in নারী ও সমাজ
0
বিয়ের পরে নারীদের ওজন বাড়ে কেন?

বিয়ের পর অনেক নারীর শরীরে দেখা দেয় ওজন বেড়ে যাওয়ার প্রবণতা। আগে ছিপছিপে গড়নের যে নারী ছিলেন, কিছুদিন পরই দেখা যায় তার শরীরে মেদ জমতে শুরু করেছে। বিষয়টি শুধু বাহ্যিক জীবনযাত্রার পরিবর্তনের কারণে নয়, বরং এর পেছনে আছে নানা শারীরিক ও মানসিক কারণ। নিচে এসব কারণ বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

হরমোনের পরিবর্তন

বিয়ের পর নারীর জীবনে আসে বড় পরিবর্তন। নতুন পরিবেশ, দায়িত্ব ও মানসিকতার কারণে শরীরেও ঘটে হরমোন নিঃসরণের পরিবর্তন। গবেষণায় দেখা গেছে, বিয়ের পাঁচ বছরের মধ্যেই প্রায় ৮২ শতাংশ নারীর ওজন উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। এই পরিবর্তিত হরমোন ব্যবস্থা শরীরে অতিরিক্ত চর্বি জমতে সাহায্য করে।

নিজের যত্নে গাফিলতি

বিয়ের আগে অনেক নারী নিজের সৌন্দর্য ও স্বাস্থ্যের প্রতি সচেতন থাকেন। খাবার খাওয়া থেকে শুরু করে ব্যায়াম—সবকিছুর পেছনেই থাকে পরিকল্পনা। কিন্তু বিয়ের পর নতুন দায়িত্ব ও মানিয়ে চলার চাপে নিজের প্রতি সময় দেওয়া কমে যায়। এর সঙ্গে যোগ হয় জাঙ্ক ফুড, অনিয়মিত ঘুম ও ব্যায়ামের অভ্যাস বাদ দেওয়ার মতো বিষয়, যা ধীরে ধীরে বাড়ায় ওজন।

ঘুমের ঘাটতি

বিয়ের পর নারীর ঘুমের অভ্যাসে অনেক সময় পরিবর্তন আসে। অনিয়মিত ও কম ঘুমের ফলে শরীরের বিপাকক্রিয়া ব্যাহত হয়, হজমশক্তি কমে যায়। এতে বাড়তে থাকে শরীরের ওজন। ভালো ঘুম না হলে শরীর চর্বি জমিয়ে রাখে, যা দীর্ঘমেয়াদে সমস্যা তৈরি করে।

খাদ্যাভ্যাস ও রুচির পরিবর্তন

বিয়ের পর অনেক নারীকে স্বামীর ও তার পরিবারের খাদ্যাভ্যাসের সঙ্গে মানিয়ে নিতে হয়। এতে নিজের রুচি ও প্রয়োজন অনেক সময় উপেক্ষিত হয়। ক্রমাগত নিজের চাহিদাকে চাপা দিতে দিতে খাদ্যাভ্যাসে অনিয়ম দেখা দেয়, যা শরীর ও মানসিক স্বাস্থ্য দুটোরই ক্ষতি করে। এর প্রভাব পড়ে ওজন বৃদ্ধিতে।

মানসিক চাপ (স্ট্রেস)

নতুন পরিবারে মানিয়ে নেওয়া, দায়িত্ব পালনে মানসিক চাপ এবং নতুন সম্পর্কের ভার—সবকিছু মিলে বিয়ের পর নারীরা একটি স্ট্রেসফুল অবস্থার মধ্য দিয়ে যান। এই স্ট্রেস খাদ্যাভ্যাসকে প্রভাবিত করে। কেউ কম খেতে শুরু করেন, কেউ অতিরিক্ত। এতে শরীরের বিপাকক্রিয়া বিঘ্নিত হয় এবং ওজন বাড়তে শুরু করে।

গর্ভধারণ ও সন্তান জন্মদান

বিয়ের কয়েক বছরের মধ্যেই অনেক দম্পতি সন্তান গ্রহণের সিদ্ধান্ত নেন। গর্ভাবস্থায় নারীর ওজন বাড়া স্বাভাবিক, কিন্তু সন্তান জন্মের পর অনেকেই ওজন কমানোর দিকে মনোযোগ দেন না। নিয়মিত ব্যায়াম ও যত্নের অভাবে গর্ভকালীন জমা চর্বি থেকে যায় এবং ধীরে ধীরে তা স্থায়ী হয়ে ওঠে।

বিয়ের পর নারীদের ওজন বাড়া একেবারে অস্বাভাবিক কিছু নয়। তবে সঠিক সচেতনতা, পরিমিত খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানোর মাধ্যমে এ সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ShareTweetSend

সর্বশেষ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

সুইডেনে মাস্টার্স সম্পন্ন করলেন বাংলাদেশি গবেষক জাহেদুজ্জামান সরকার

লিবিয়ার সাহারায় ৭ হাজার বছরের প্রাকৃতিক মমি আবিষ্কার: ডিএনএ বিশ্লেষণে উঠে এলো অজানা মানবগোষ্ঠীর ইঙ্গিত

প্রবাসে বন্ধুরাই পরিবার, শীতের পিঠা ও দিনভর আড্ডায় মিলনমেলা।

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

ফেব্রুয়ারি ৪, ২০২৬
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.