• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

বিপিএলে প্লে–অফ খেলতে কোন দলকে কী করতে হবে

আট ম্যাচে আট জয়—নিখুঁত এই পরিসংখ্যান নিয়েই সবার আগে শীর্ষ চারে থাকা নিশ্চিত করে প্লে-অফে উঠে গেছে রংপুর রাইডার্স। প্লে-অফে রংপুরের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে আছে আরও দুটি দল চিটাগং কিংস ও ফরচুন বরিশাল। কাগজে-কলমে অবশ্য প্লে-অফের দৌড়ে টিকে আছে অন্য তিনটি দলও। ৪২ ম্যাচের প্রথম পর্বের ২৮টি ম্যাচ শেষে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে কোন দলকে কী করতে হবে

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
in খেলাধুলা
0
বিপিএলে প্লে–অফ খেলতে কোন দলকে কী করতে হবে

রংপুর রাইডার্স

৮ ম্যাচে ১৬ পয়েন্ট
দুর্দান্ত ফর্মে থাকা দলটির প্লে-অফ খেলা নিশ্চিত। আর দুটি ম্যাচ জিতলে তো বটেই, আর একটি ম্যাচ জিতেই শীর্ষ দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলাও নিশ্চিত হয় যেতে পারে রংপুরের। শেষ চার ম্যাচের দুটিতেই রংপুরের প্রতিপক্ষ রাজশাহী, বাকি দুটি ম্যাচ চিটাগং ও খুলনার বিপক্ষে।

চিটাগং কিংস

৮ ম্যাচে ১০ পয়েন্ট
ঘরের মাঠে সর্বশেষ ম্যাচে কাল ঢাকা ক্যাপিটালসকে হারালে প্লে-অফে প্রায় এক পা দিয়ে রাখবে চিটাগং কিংস। দিনের অন্য ম্যাচে ফরচুন বরিশাল খুলনা টাইগার্সকে হারিয়ে দিলে সুবিধা হয়ে যাবে চিটাগংয়েরও। নিজেদের শেষ চার ম্যাচের দুটিতে জিতলে প্লে-অফ খেলা নিশ্চিত করে ফেলবে দলটি। চট্টগ্রামের দলটির ম্যাচ বাকি ঢাকা, রাজশাহী, সিলেট ও বরিশালের বিপক্ষে।

ফরচুন বরিশাল

৭ ম্যাচে ১০ পয়েন্ট
চিটাগংয়ের চেয়ে একটি ম্যাচ কম খেলা বর্তমান চ্যাম্পিয়নদের হাতে আছে ৫টি ম্যাচ। এই পাঁচ ম্যাচের দুটি জিতলেই প্লে-অফ নিশ্চিত করে ফেলবে দলটি। বরিশালের দুটি আছে খুলনার বিপক্ষে। এ ছাড়া সিলেট, ঢাকা ও চিটাগংয়ের বিপক্ষে খেলবে দলটি।

খুলনা টাইগার্স

৭ ম্যাচে ৬ পয়েন্ট
খুলনার হাতেও ম্যাচ আছে পাঁচটি। এই পাঁচ ম্যাচের তিনটিতে জিতলে প্লে-অফ নিশ্চিত হবে দলটির। একটি বা দুটি ম্যাচ জিতলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের ওপর। শেষ পাঁচ ম্যাচের দুটিতে খুলনার প্রতিপক্ষ বরিশাল, এ ছাড়া সিলেট, রংপুর ও ঢাকার বিপক্ষে খেলবে দলটি।

দুর্বার রাজশাহী

৯ ম্যাচে ৬ পয়েন্ট
রাজশাহীর হাতে ম্যাচ আছে তিনটি, দুটিই আবার রংপুরের বিপক্ষে। দলটির প্লে-অফ খেলার সমীকরণ যে কঠিন, তা বোঝাই যাচ্ছে। তিন ম্যাচের অন্তত দুটিতে না জিতলে বিপদেই পড়ে যাবে দলটি। রংপুর ছাড়া রাজশাহীর ম্যাচ আছে সিলেটের বিপক্ষে।

ঢাকা ক্যাপিটালস

৯ ম্যাচে ৪ পয়েন্ট
সিলেট স্ট্রাইকার্সকে আগের ম্যাচে হারিয়ে প্লে-অফ খেলার স্বপ্ন বাঁচালেও কাজটা খুব কঠিন ঢাকা ক্যাপিটালসের। হাতে থাকা তিন ম্যাচের একটিতে হারলেই স্বপ্ন ভাঙতে পারে দলটির। ঢাকার ম্যাচ বাকি পয়েন্ট তালিকায় তাদের ওপরে থাকা চিটাগং, বরিশাল ও খুলনার বিপক্ষে।

সিলেট স্ট্রাইকার্স

৮ ম্যাচে ৪ পয়েন্ট
ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারা দলটি পরশু খুলনা টাইগার্সকে হারাতে না পারলে বিপদেই পড়ে যাবে। সে ক্ষেত্রে ঢাকার মতোই হয়ে যাবে দলটির সমীকরণ। শেষ চার ম্যাচের দুটিতে জিতলেও অনেক যদি-কিন্তুর মধ্যে পড়বে দলটি। সিলেটের ম্যাচ বাকি খুলনা, বরিশাল, রাজশাহী ও চিটাগংয়ের বিপক্ষে।

Tags: খুলনা টাইগার্সচিটাগং কিংসঢাকা ক্যাপিটালসদুর্বার রাজশাহীফরচুন বরিশালবিপিএলসিলেট স্ট্রাইকার্স
ShareTweetSend

সর্বশেষ

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

‘প্রেমের ফাঁদে’ ১৩ লাখ টাকা আত্মসাৎ; মা-স্ত্রীসহ নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হঠাৎ অরিজিতের বাড়িতে আমির খান

আইসিসি থেকে সুখবর মিলল বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের আর্লিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাংস্কৃতিক উৎসব ২০২৬

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.