বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে ‘পাহাড়ে ঈদ’ অনুষ্ঠানে এবার নয়টি জাতিগোষ্ঠীর শিল্পীদের বর্ণিল পরিবেশনা দেখা যাবে। পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙামাটি জেলায় বসবাসরত বম, চাক, মারমা, ম্রো, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাকমা, খিয়াং ও গুর্খা জাতিগোষ্ঠীর শিল্পীরা নিজেদের সংস্কৃতি তুলে ধরেছেন নাচ ও গানের মাধ্যমে। ভ্যালেন্টিনা ত্রিপুরার উপস্থাপনায় দুই পর্বে সাজানো এই অনুষ্ঠানের প্রতি পর্বে সাতটি করে জাতিগোষ্ঠীর পরিবেশনা রাখা হয়েছে। এছাড়া পার্বত্য এলাকার সাধারণ মানুষও তাঁদের ঈদ আয়োজনের গল্প বলেছেন। নির্বাহী প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী ও প্রযোজক পন্নীর এই অনুষ্ঠানটি ঈদের চতুর্থ ও পঞ্চম দিন বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ইমাম হোসাইন।



