• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

বিরতি ভেঙে সিনেমার গানে ফিরলেন মনির খান

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ২১, ২০২৬
in বিনোদন
0
বিরতি ভেঙে সিনেমার গানে ফিরলেন মনির খান

একসময় চলচ্চিত্রের গানে নিজের কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন সংগীতশিল্পী মনির খান। দীর্ঘ বিরতির পর আবারও সিনেমার গানে ফিরেছেন জনপ্রিয় এই শিল্পী। ‘আলো’ নামের একটি সিনেমার জন্য নতুন গান গেয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান এবং গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল।

গত বুধবার রাতে রাজধানীর মগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন করেন মনির খান। দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে মনির খান বলেন, ‘বেশ অনেক দিন পর সিনেমার গান গাইলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।’

দীর্ঘ সংগীতজীবনে আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রের গানেও নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন মনির খান। তাঁর কণ্ঠে গাওয়া অসংখ্য গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা। ১৯৯৬ সালে প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ প্রকাশের মধ্য দিয়ে অডিও অঙ্গনে আলোচনায় আসেন তিনি। এরপর একে একে প্রকাশিত হয়েছে তাঁর ৪২টিরও বেশি একক অ্যালবাম। পাশাপাশি দ্বৈত ও মিশ্র অ্যালবামেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন এই শিল্পী। দীর্ঘ বিরতি শেষে নতুন করে চলচ্চিত্রের গানে তাঁর প্রত্যাবর্তন সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ‘আলো’ সিনেমার গানটি কবে প্রকাশিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে মনির খানের কণ্ঠ ও কবির বকুলের গীতিকথার সমন্বয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Tags: BanglaCinemaBanglaMusicdwnnFilmSongKabirBaklulMonirKhan
ShareTweetSend

সর্বশেষ

বিরতি ভেঙে সিনেমার গানে ফিরলেন মনির খান

নাইজেরিয়ায় ইবোলা শনাক্ত, আফ্রিকাজুড়ে বাড়ছে শঙ্কা

ভিসামুক্ত ভ্রমণের সুবিধা দিয়ে পর্যটক টানছে চীন

ইয়ামালকে আঘাত করে কপাল পুড়ল সেই মিডফিল্ডারের, চার ম্যাচ নিষিদ্ধ

বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ প্রশাসনের

ডিসেম্বরে দেশের প্রথম ইউএনও সম্মেলন, ৩১ জানুয়ারি শুরু হচ্ছে ডিসি সম্মেলন

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

বিরতি ভেঙে সিনেমার গানে ফিরলেন মনির খান

বিরতি ভেঙে সিনেমার গানে ফিরলেন মনির খান

অক্টোবর ২১, ২০২৬
নাইজেরিয়ায় ইবোলা শনাক্ত, আফ্রিকাজুড়ে বাড়ছে শঙ্কা

নাইজেরিয়ায় ইবোলা শনাক্ত, আফ্রিকাজুড়ে বাড়ছে শঙ্কা

অক্টোবর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.