• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

বার্ধক্য ঠেকানো গেলে মানুষের আয়ু হতে পারে ১ হাজার ৪০০ বছর!

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৫, ২০২৬
in অন্যান্য
0
বার্ধক্য ঠেকানো গেলে মানুষের আয়ু হতে পারে ১ হাজার ৪০০ বছর!
মানুষের বার্ধক্যজনিত প্রক্রিয়া পুরোপুরি ঠেকানো সম্ভব হলে আয়ু ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ বছর পর্যন্ত হতে পারে বলে ধারণা দিয়েছেন সুইডিশ দার্শনিক ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিক বোস্ট্রম। তাঁর মতে, সুপারইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিকিৎসাবিজ্ঞান ও বার্ধক্যবিরোধী গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ সম্ভাবনার কথা তুলে ধরেন। তবে এটি কোনো পরীক্ষিত বৈজ্ঞানিক ফলাফল নয়; বরং নির্দিষ্ট কিছু অনুমানের ভিত্তিতে করা একটি তাত্ত্বিক হিসাব।

বোস্ট্রমের ২০২৬ সালের গবেষণাপত্র ‘Optimal Timing for Superintelligence’-এ এই হিসাবের ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাঁর যুক্তি অনুযায়ী, বিজ্ঞানীরা যদি মানুষের শরীরে বার্ধক্যজনিত ক্ষয়প্রক্রিয়া বন্ধ করতে পারেন, তাহলে বয়স বাড়ার সঙ্গে মৃত্যুঝুঁকি বৃদ্ধির প্রবণতা এড়ানো সম্ভব হতে পারে। সে ক্ষেত্রে মানুষের বার্ষিক মৃত্যুঝুঁকি সুস্থ তরুণ বয়সের কাছাকাছি স্থির থাকতে পারে। হিসাবের জন্য উন্নত দেশগুলোর ২০ থেকে ২৫ বছর বয়সী সুস্থ মানুষের বার্ষিক মৃত্যুঝুঁকি বিবেচনায় নেওয়া হয়েছে, যা প্রায় ০.০৫ থেকে ০.০৮ শতাংশ। উদাহরণ হিসেবে ০.০৭ শতাংশ মৃত্যুঝুঁকি সারা জীবন অপরিবর্তিত থাকলে গাণিতিক হিসাবে প্রত্যাশিত অবশিষ্ট আয়ু দাঁড়ায় প্রায় ১ হাজার ৪০০ বছর।

বোস্ট্রমের মতে, ভবিষ্যতে সুপারইন্টেলিজেন্ট এআই চিকিৎসা ও জীববিজ্ঞানের গবেষণাকে বহুগুণ ত্বরান্বিত করতে পারে। এর মাধ্যমে বর্তমানে দুরারোগ্য বিভিন্ন রোগের চিকিৎসা আবিষ্কার, কোষ ও টিস্যুর বয়সজনিত ক্ষতি মেরামত, ক্ষতিগ্রস্ত অঙ্গ ও জয়েন্ট পুনর্গঠন এবং ক্যানসারের আরও কার্যকর চিকিৎসা উদ্ভাবন সম্ভব হতে পারে। পাশাপাশি আলঝেইমারসহ বিভিন্ন স্নায়বিক রোগ মোকাবিলায়ও নতুন চিকিৎসাপদ্ধতি তৈরি হতে পারে। তাঁর ধারণা, এআইয়ের উন্নত সক্ষমতা জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে নতুন গতি সঞ্চার করবে।

এখন পর্যন্ত নথিভুক্ত ইতিহাসে সবচেয়ে বেশি দিন বেঁচে থাকার রেকর্ড ফ্রান্সের জ্যাঁ কালমঁর দখলে। তিনি ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন এবং ১৯৯৭ সালে মারা যান। সেই হিসাবে বোস্ট্রমের ধারণা করা ১ হাজার ৪০০ বছরের সম্ভাব্য আয়ু মানব ইতিহাসের সর্বোচ্চ রেকর্ডের ১১ গুণেরও বেশি। তবে বার্ধক্য পুরোপুরি দূর করা কিংবা মানুষের মৃত্যুঝুঁকি এতটা কমিয়ে আনার প্রযুক্তি এখনো বাস্তবে প্রতিষ্ঠিত হয়নি। তাই ১ হাজার ৪০০ বছর বেঁচে থাকার ধারণাটি আপাতত ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনা নিয়ে একটি তাত্ত্বিক হিসাব হিসেবেই বিবেচিত হচ্ছে।

Tags: ArtificialIntelligencedwnnLongevityResearchNickBostromSuperintelligence
ShareTweetSend

সর্বশেষ

ডাক্তারের চেম্বার থেকে ‘আয়রনম্যান’ মঞ্চে, বাংলাদেশের রফিকুলের অসাধারণ সাফল্য

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে আরব আমিরাত, বাংলাদেশের অবস্থান ৯১তম

ভারত-পাকিস্তানকে ছাড়াল বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি

বার্ধক্য ঠেকানো গেলে মানুষের আয়ু হতে পারে ১ হাজার ৪০০ বছর!

আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মুস্তাফিজ, নিবন্ধন করেছেন ১২ বাংলাদেশি

মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন বাংলাদেশের মাহি

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ডাক্তারের চেম্বার থেকে ‘আয়রনম্যান’ মঞ্চে, বাংলাদেশের রফিকুলের অসাধারণ সাফল্য

ডাক্তারের চেম্বার থেকে ‘আয়রনম্যান’ মঞ্চে, বাংলাদেশের রফিকুলের অসাধারণ সাফল্য

নভেম্বর ২৫, ২০২৬
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে আরব আমিরাত, বাংলাদেশের অবস্থান ৯১তম

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে আরব আমিরাত, বাংলাদেশের অবস্থান ৯১তম

নভেম্বর ২৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.