• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

ফেসবুকে ‘এনআইডির হাট’: ৩০ দিনে পকেটে ১১ কোটি!

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ১৫, ২০২৬
in বাংলাদেশ
0
ফেসবুকে ‘এনআইডির হাট’: ৩০ দিনে পকেটে ১১ কোটি!

সর্ষের মধ্যেই ভূত—সাধারণ মানুষের অতি সংবেদনশীল ব্যক্তিগত তথ্যের নিরাপদ ভাণ্ডার হিসেবে পরিচিত নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারই পরিণত হয়েছিল এক শ্রেণির অসাধু কর্মকর্তার অবৈধ আয়ের উৎসে। নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত তথ্য কেনাবেচার একটি ভয়াবহ সিন্ডিকেটের সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মাত্র ৩০ দিনে তিন লাখ ৬৫ হাজারের বেশি নাগরিকের তথ্য পাচার করে প্রায় ১১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি মো. আবুল বাশার তালুকদার এই চাঞ্চল্যকর দুর্নীতির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এনআইডি তথ্য পাচারের মাধ্যমে একটি সুসংগঠিত সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যকে পণ্য বানিয়ে আসছিল।

সিআইডির তদন্তে উঠে এসেছে, এই চক্রের মূল হোতা গজারিয়া উপজেলা নির্বাচন অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. হাবীবুল্লাহ এবং আউটসোর্সিং ডেটা এন্ট্রি অপারেটর মো. আলামিন। আলামিনের কাছে থাকা ইসির একটি গোপন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করেই চলত এই ডিজিটাল লুটপাট। সাপ্তাহিক চার থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে সেই এক্সেস হাবীবুল্লাহর হাতে তুলে দিতেন আলামিন। এরপর হাবীবুল্লাহ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি এনআইডি তথ্য ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি করতেন।

তদন্তে আরও জানা যায়, গত এক সপ্তাহেই তারা এক লাখ ১২ হাজার ১৫০টি এবং এক মাসে মোট তিন লাখ ৬৫ হাজার ৬০৮টি এনআইডি তথ্য পাচার করেছেন। বাজারমূল্যে এসব তথ্যের অবৈধ দাম প্রায় ১১ কোটি টাকা। এই অর্থ দিয়ে হাবীবুল্লাহ রাজধানীতে ফ্ল্যাটসহ বিপুল সম্পদের মালিক হন এবং বিলাসবহুল জীবনযাপন করতেন।

গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে রাজধানীর আগারগাঁও ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সিআইডি এই দুই তথ্যচোরকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওটিপি ট্রান্সফারের মাধ্যমে সার্ভারে প্রবেশ করে তথ্য বিক্রির বিষয়টি স্বীকার করেছে।

বর্তমানে পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। এই সিন্ডিকেটের সঙ্গে আরও প্রভাবশালী কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে সিআইডি।

Tags: #NIDDataLeak #CyberCrime #BangladeshCID #DataPrivacy #DigitalFraud #IdentityTheft #CyberSecurity #BreakingNews #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

হাউসফুল ‘প্রেশার কুকার’

চিত্রনাট্যের দুর্বলতা আর টেকনিক্যাল ভুলে ভরা শাকিবের প্রিন্স

আয়ারল্যান্ডকে ‘বঞ্চিত’ করে ভারতকে বেছে নিল বাংলাদেশ

দলের সঙ্গে যোগ দিলেন না হামজা, কিন্তু কেন?

জর্জিয়ায় প্রবাসী সিলেটিদের বর্ণাঢ্য চাঁদ রাত মেলা অনুষ্ঠিত

ডাইনোসরের সঙ্গে পেট্রোলিয়াম বা অপরিশোধিত তেলের সম্পর্কটা কী?

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

হাউসফুল ‘প্রেশার কুকার’

হাউসফুল ‘প্রেশার কুকার’

মার্চ ২২, ২০২৬
চিত্রনাট্যের দুর্বলতা আর টেকনিক্যাল ভুলে ভরা শাকিবের প্রিন্স

চিত্রনাট্যের দুর্বলতা আর টেকনিক্যাল ভুলে ভরা শাকিবের প্রিন্স

মার্চ ২২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.