• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

করোনার পর থেকেই বদলে গেছেন ফারিয়া, নিজেই জানালেন কারণ

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১, ২০২৬
in বিনোদন
0
করোনার পর থেকেই বদলে গেছেন ফারিয়া, নিজেই জানালেন কারণ

করোনাকাল মানুষের জীবনে যেমন বড় পরিবর্তন এনেছে, তেমনি ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলেছে জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ারও। একসময় স্বল্প ধৈর্যের মানুষ হলেও করোনার পর নিজের স্বভাবে বড় ধরনের পরিবর্তনের কথা জানিয়েছেন তিনি। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ ও রসবোধপূর্ণ স্ট্যাটাসে নিজের এই বদলে যাওয়ার গল্প খোলামেলাভাবে তুলে ধরেন অভিনেত্রী।

স্ট্যাটাসে শবনম ফারিয়া জানান, ছোটবেলা থেকেই পরিবারের সবার ছোট হওয়ায় চাওয়ার আগেই অনেক কিছু পেয়ে যেতেন তিনি। ফলে ধৈর্য কম থাকা তার স্বভাবের অংশ হয়ে গিয়েছিল। তবে ২০২০ সালের কোভিড পরিস্থিতির পর ধীরে ধীরে তার মধ্যে ‘অ্যাবনরমাল লেভেলের ধৈর্য’ চলে এসেছে বলে উল্লেখ করেন তিনি। এখন তিনি সহজে রেগে যান না, অস্থিরও হন না—বরং অনেক বেশি শান্ত ও স্থির হয়ে উঠেছেন।

নিজের এই মানসিক পরিবর্তনের উদাহরণ দিতে গিয়ে ফারিয়া জানান, এখন তিনি ঘণ্টার পর ঘণ্টা কার্পেট পরিষ্কার করার ভিডিও দেখতে পারেন। পাশাপাশি বিলাসবহুল হারমেস ব্র্যান্ডের বারকিন ও কেলি ব্যাগের সেকেন্ডারি মার্কেটের কেনাবেচার ভিডিওও তার নিয়মিত দেখার তালিকায় রয়েছে। এসব ব্যাগের দাম তার বার্ষিক আয়ের চেয়েও বেশি হলেও বিভিন্ন ধরনের চামড়া, সাইজ ও হার্ডওয়্যার নিয়ে আগ্রহের কথা জানান তিনি। এমনকি ‘হিমালায়ান বারকিন’ নিয়েও মজার ছলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

পুরোনো ও ভাঙাচোরা বাড়ি কিনে ধীরে ধীরে সংস্কার করার ভিডিও দেখতেও ভালোবাসেন শবনম ফারিয়া। তার ভাষায়, স্বাভাবিক বাড়ি কেনার সুযোগ থাকা সত্ত্বেও মানুষ কেন জঙ্গলঘেরা পুরোনো বাড়ি কিনে বছরের পর বছর ধরে তা সংস্কার করে—এই দীর্ঘ প্রক্রিয়াই তাকে আকর্ষণ করে।

এই ধরনের কনটেন্ট দেখে অনুপ্রাণিত হয়েই একসময় একা থাকার সিদ্ধান্ত নেন তিনি। নিজে বাজার করা, রান্না করা ও ঘর গুছানো—সবকিছুই করতেন। কাউন্সেলরের পরামর্শে ভ্লগ বানানোর চেষ্টাও করেছিলেন, যদিও তা বেশিদিন চালিয়ে যেতে পারেননি। টানা দুই বছরের বেশি সময় একা থাকার অভিজ্ঞতার কথাও উঠে আসে তার লেখায়।

বর্তমান সংসার জীবন নিয়েও হাস্যরসের সঙ্গে কথা বলেন ফারিয়া। কেনাকাটা ও ঘর গোছানোর দায়িত্ব এখনও তার কাঁধে থাকলেও ট্রলি ঠেলা কিংবা ঘর এলোমেলো করার দায়িত্ব নাকি তার স্বামীর। তবে অসুস্থ হলে স্বামীর যত্ন ও সহায়তার প্রশংসাও করতে ভোলেননি তিনি।

করোনাকালে মানুষের খাওয়ার ভিডিও দেখার অভ্যাস ছিল বলেও জানান অভিনেত্রী। আর বর্তমানে তার নতুন আগ্রহ রাজনৈতিক বক্তব্য শোনা। অনেক কথাই যে ফাঁকা আশ্বাস—তা জানলেও মনোযোগ দিয়ে শোনেন বলে স্বীকার করেন তিনি।

ব্যক্তিগত অভ্যাস, মানসিক পরিবর্তন এবং রসবোধে ভরা এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকেই শবনম ফারিয়ার এই খোলামেলা স্বীকারোক্তিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

ShareTweetSend

সর্বশেষ

ডাইনোসরের সঙ্গে পেট্রোলিয়াম বা অপরিশোধিত তেলের সম্পর্কটা কী?

প্রথম দিনেই ১০০ কোটিতে ‘ধুরন্ধর ২’

অবশেষে ইসরায়েলকে শাস্তি দিল ফিফা

সুখী দেশের তালিকায় বাংলাদেশ কততম?

যেখানে শীর্ষ ২ নম্বরেও নেই আইপিএল!

নারী কোচ বাধ্যতামূলক করল ফিফা

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

ডাইনোসরের সঙ্গে পেট্রোলিয়াম বা অপরিশোধিত তেলের সম্পর্কটা কী?

ডাইনোসরের সঙ্গে পেট্রোলিয়াম বা অপরিশোধিত তেলের সম্পর্কটা কী?

মার্চ ২০, ২০২৬
প্রথম দিনেই ১০০ কোটিতে ‘ধুরন্ধর ২’

প্রথম দিনেই ১০০ কোটিতে ‘ধুরন্ধর ২’

মার্চ ২০, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.