আজ ইউরোপীয় কোনো দলের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ১১টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সনি টেন ১। এছাড়া, আজ লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে বিকেল ৪টা থেকে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দেখা যাবে সনি টেন ১-এ। ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারিত হবে সনি টেন ২ ও ৪-এ সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে। আর ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলবে দুপুর সাড়ে ১২টা ও বিকেল সাড়ে ৪টায়, যার সরাসরি সম্প্রচার রয়েছে স্টার স্পোর্টস সিলেক্ট ২-এ।



