• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

৩২ বছর শিক্ষকতা শেষে রাজকীয় বিদায় শিক্ষকের

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২, ২০২৫
in বাংলাদেশ
0
৩২ বছর শিক্ষকতা শেষে রাজকীয় বিদায় শিক্ষকের

কুড়িগ্রামের ফুলবাড়ীর নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় দিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনের পর তার অবসরকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ বিদায় অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। শিক্ষককে বিদায় জানাতে আসা সবার চোখেমুখে ছিল আবেগের ছাপ। সকাল সাড়ে ১১টায় বিদায়ী শিক্ষককে ঘোড়ার গাড়িতে করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা এক কিলোমিটার পথ অতিক্রম করে বালারহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

এরপর সভাপতি রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাধ্যমিক কর্মকর্তা মুহা. মাহতাব হোসেন, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, একজন প্রকৃত শিক্ষক কেবল ক্লাসরুমেই নয়, মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারেন—জাহাঙ্গীর আলম তার জীবনের কর্মে সেটির প্রমাণ দিয়েছেন।

বিদায়ী শিক্ষক জাহাঙ্গীর আলম আবেগাপ্লুত হয়ে বলেন, “১৯৯৩ সালের ১ আগস্ট থেকে এ বিদ্যালয়ে আছি। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর ছিল আমার শেষ কর্মদিবস। প্রিয় জায়গা ছেড়ে যেতে হচ্ছে। এ রকম বিদায় আমাকে অভিভূত করেছে। সবার ভালোবাসা ও শ্রদ্ধার কারণেই আজকের এ দিন সম্ভব হয়েছে।”

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এ ধরনের রাজকীয় বিদায় এই প্রতিষ্ঠানে এটাই প্রথম, যা বিদ্যালয়ের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রতিষ্ঠানটির সভাপতি রেজাউল ইসলাম রেজা বলেন, শিক্ষা ও শিক্ষকের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশই আজকের এ আয়োজন। অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার জানান, সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘ ৩২ বছর ধরে প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠান শেষে তাকে ঘোড়ার গাড়িতে করে নিজ গ্রাম নাওডাঙ্গা বকুলতলায় পৌঁছে দেওয়া হয়। গ্রামজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের অশ্রু আর মানুষের আবেগ মিলেমিশে এ বিদায় হয়ে ওঠে এক অবিস্মরণীয় মুহূর্ত।

ShareTweetSend

সর্বশেষ

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.