আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক (Anthropic)-এর বড় ধরনের আর্থিক লোকসানের তথ্য সামনে এসেছে। ২০২৬ সালের প্রথম অর্ধাংশেই (জানুয়ারি-জুন) প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮০.৭ বিলিয়ন ডলারে।
এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এআই মডেলগুলোর ক্রমাগত প্রশিক্ষণের কারণে কম্পিউটিং ক্ষমতা, সার্ভার পরিচালনা এবং নতুন গবেষণায় বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগ করতে হচ্ছে। এআই খাতের তীব্র প্রতিযোগিতা এবং ক্রমাগত অবকাঠামোগত খরচ বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানটির লোকসানের অংক এভাবে বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন প্রযুক্তি খাত সংশ্লিষ্ট বিশ্লেষকরা
বিপুল আর্থিক লোকসান থাকা সত্ত্বেও প্রযুক্তি বাজারে অ্যানথ্রোপিকের তৈরি এআই মডেলগুলোর জনপ্রিয়তা ও চাহিদা আগের মতোই ঊর্ধ্বমুখী। ভবিষ্যতে টেকসই বাণিজ্যিক কৌশল গ্রহণ এবং আয়ের নতুন পথ উন্মোচনের মাধ্যমে এই বিশাল আর্থিক ঘাটতি কাটিয়ে ওঠার চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।



