১. ছাভা (Chhaava): শিবাজি সাওয়ান্তের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ঐতিহাসিক সিনেমাটি ছিল বছরের সবচেয়ে বড় চমক। ভিকি কৌশল ও রাশমিকা মন্দনার অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। বক্স অফিসে ৮০৯ কোটি রুপি আয় করে এটি ‘অল টাইম ব্লকবাস্টার’-এর তকমা পায়।
২. সাইয়ারা (Sayyara): বছরের অন্যতম সারপ্রাইজ হিট ছিল আহান পান্ডে ও অনীত পড্ডার রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রটি। এক উচ্চাকাঙ্ক্ষী সংগীতশিল্পী ও সাংবাদিকের প্রেমের গল্প নিয়ে নির্মিত মাত্র ৯০ কোটি বাজেটের এই সিনেমাটি ৫৬৩ কোটি রুপি আয় করে ‘ইন্ডাস্ট্রি হিট’ হিসেবে নাম লেখায়।
৩. কুলি (Coolie): নির্মাতা লোকেশ কনাগারাজের এই তারকাবহুল সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সুপারস্টার রজনীকান্ত। আমির খান, নাগার্জুন এবং শ্রুতি হাসানের মতো বড় তারকারা থাকা সত্ত্বেও ৪৫০ কোটি রুপি আয় করা এই থ্রিলার সিনেমাটিকে বক্স অফিস ‘অ্যাভারেজ’ হিসেবে গণ্য করেছে।
৪. ওয়ার টু (War 2): যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। ভারত-পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত এই অ্যাকশন মুভিটি বক্স অফিসে ৩২৫ কোটি রুপি সংগ্রহ করতে সক্ষম হয়।
৫. মহাবতার নরসিংহ (Mahavatar Narsimha): পৌরাণিক কাহিনি অবলম্বনে নির্মিত এই অ্যানিমেটেড সিনেমাটি শিশু থেকে বৃদ্ধ—সবার মন জয় করে নিয়েছে। ভক্ত প্রহ্লাদ ও ভগবান বিষ্ণুর চতুর্থ অবতারের এই মহাকাব্যিক লড়াই পর্দায় ফুটে ওঠায় এটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায় এবং ৩২৬ কোটি রুপি আয় করে ভারতের ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়ে।



