• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

১২৫ কোটি টাকায় চেলসিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ২৮, ২০২৬
in খেলাধুলা
1
১২৫ কোটি টাকায় চেলসিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে ভেড়াতে অ্যাস্টন ভিলার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। জানা গেছে, প্রায় ৭.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এই দলবদল সম্পন্ন হতে যাচ্ছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২৫ কোটি টাকা।

২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মার্তিনেজ। ফ্রান্সের বিপক্ষে ফাইনালের অতিরিক্ত সময়ে রঁদ্রিগো মুয়ানির নিশ্চিত গোল ঠেকিয়ে দেন তিনি। এরপর টাইব্রেকারেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতাতে বড় অবদান রাখেন এই গোলরক্ষক। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জেতেন ‘গোল্ডেন গ্লাভস’ পুরস্কার।

চেলসির গোলপোস্টে স্প্যানিশ গোলরক্ষক রবার্ট সানচেজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে অসন্তোষ থাকায় মার্তিনেজকে দলে নেওয়ার আগ্রহ দেখায় লন্ডনের ক্লাবটি। নতুন কোচ জাবি আলোনসোর আগ্রহও এই দলবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানা গেছে। শিগগিরই লন্ডনে গিয়ে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে মার্তিনেজের।

অ্যাস্টন ভিলার হয়ে ২৫৬ ম্যাচ খেলা ৩৩ বছর বয়সী মার্তিনেজ এর আগে জুভেন্টাসে যাওয়ার কাছাকাছি পৌঁছেছিলেন। তবে আঙুলের চোটের কারণে সেই দলবদল শেষ পর্যন্ত হয়নি। এরই মধ্যে অ্যাস্টন ভিলা নতুন গোলরক্ষক হিসেবে জায়ন সুজুকিকে দলে নেওয়ায় মার্তিনেজের ক্লাব ছাড়ার সম্ভাবনা আরও বাড়ে। সেই সুযোগেই তাকে দলে ভেড়াতে এগিয়ে আসে চেলসি।

২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর দলটির অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন মার্তিনেজ। চেলসিতে তার অভিজ্ঞতা ও বিশ্বকাপজয়ী মানসিকতা দলের রক্ষণভাগকে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা করছেন সমর্থকরা।

সূত্র: গোল ডটকম

Tags: AstonVillaChelseaFCdwnnEmilianoMartinezFootballTransferPremierLeague
ShareTweetSend

সর্বশেষ

‘উড়ন্ত গাড়ি’ উন্মোচন টেসলার, বাজারে আসতে পারে ২০২৮ সালে

মেসির নামে নতুন উদ্ভিদ, পাপড়িতে আর্জেন্টিনার পতাকার রং

বাংলাদেশি কর্মীদের জন্য থাইল্যান্ডের শ্রমবাজারে নতুন সম্ভাবনা

মর্যাদাপূর্ণ ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস

মেয়ের ছবি প্রকাশ করে অভিনেতা অপূর্বর আবেগঘন বার্তা

ফাইনালে ৪ রানে হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

‘উড়ন্ত গাড়ি’ উন্মোচন টেসলার, বাজারে আসতে পারে ২০২৮ সালে

‘উড়ন্ত গাড়ি’ উন্মোচন টেসলার, বাজারে আসতে পারে ২০২৮ সালে

অক্টোবর ১৬, ২০২৬
মেসির নামে নতুন উদ্ভিদ, পাপড়িতে আর্জেন্টিনার পতাকার রং

মেসির নামে নতুন উদ্ভিদ, পাপড়িতে আর্জেন্টিনার পতাকার রং

অক্টোবর ১৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.