• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

হৃদি হকের ‘আন্ধার জয়’ এবার টেক্সাসের মঞ্চে

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ৩, ২০২৬
in বিনোদন
0
হৃদি হকের ‘আন্ধার জয়’ এবার টেক্সাসের মঞ্চে

মঞ্চ ও চলচ্চিত্রে স্বতন্ত্র নির্মাণশৈলীর পরিচয় দেওয়া নির্দেশক হৃদি হকের নতুন নাট্যপ্রযোজনা ‘আন্ধার জয়’ এবার মঞ্চস্থ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। আগামী ৪ অক্টোবর টেক্সাসের জর্জটাউনের ই ইউনিভার্সিটি অ্যাভিনিউয়ের জর্জটাউন থিয়েটার হলে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ আয়োজন ঘিরে অস্টিন, ডালাস, হিউস্টন ও সান অ্যান্টোনিওসহ টেক্সাসের বিভিন্ন এলাকার নাট্যপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বাংলাদেশের মঞ্চনাটকে ‘টোটাল থিয়েটার’-এর ভাবনাকে সামনে রেখে ‘গহর বাদশা ও বানেসা পরী’ এবং ‘আকাশে ফুটেছে ফুল-লেটো কাহন’-এর মতো নান্দনিক প্রযোজনা নির্মাণ করেছেন হৃদি হক। নির্দেশনার পাশাপাশি ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’, ‘জনতার রঙ্গশালা’, ‘গোলমাথা চোখা মাথা’, ‘প্রাগৈতিহাসিক’ ও ‘ক্রীতদাসের হাসি’র মতো আলোচিত নাটকে অভিনয় করেও দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি।

আইরিশ নাট্যকার লেডি গ্রেগরির একটি ক্লাসিক নাটকের ভাবনা থেকে নির্মিত ‘আন্ধার জয়’ বিদ্রোহ ও আত্মপরিচয়ের গল্প তুলে ধরবে। ব্যঙ্গাত্মক উপস্থাপন, শারীরিক অভিব্যক্তি, কোরিওগ্রাফি ও সংগীতের সমন্বয়ে নাটকটিতে ভিন্নধর্মী পরিবেশনা তৈরি করা হয়েছে। এর সংগীত পরিচালনা ও আবহ সংগীত তৈরি করেছেন ঢাকার নাট্যাঙ্গনের সংগীত পরিচালক কামরুজ্জামান রনি।

‘অস্টিন নাট্য মঞ্চ’-এর আমন্ত্রণে অস্টিনের প্রায় ৫০ জন নাট্যকর্মীকে নিয়ে কর্মশালা পরিচালনার মাধ্যমে প্রযোজনাটি তৈরি করেছেন হৃদি হক। আন্তর্জাতিক পরিসরে বাংলা নাট্যচর্চার নতুন সম্ভাবনা তৈরি করাই তার অন্যতম লক্ষ্য। টেক্সাসের মঞ্চে ‘আন্ধার জয়’-এর প্রদর্শনীর মাধ্যমে বাংলা নাটকের শিল্পভাষা ও নান্দনিকতাকে আরও বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

Tags: AndharJoyBangladeshiTheatreBanglaTheatredwnnGeorgetownTexasHridiHaque
ShareTweetSend

সর্বশেষ

বয়ফ্রেন্ড দিবস: প্রেমিককে ‘কতটা ভালোবাসেন’ উপহার দিয়ে মনে করানোর দিন আজ

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

অবশেষে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল প্রথম ইউনিটের ইউরেনিয়াম

হৃদি হকের ‘আন্ধার জয়’ এবার টেক্সাসের মঞ্চে

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় পিছিয়ে সবার নিচে বাংলাদেশ

মিরপুরের পাইকপাড়ায় সরকারি কোয়ার্টারে লিফ্ট ছিঁড়ে শিশুসহ আহত ৩

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

বয়ফ্রেন্ড দিবস: প্রেমিককে ‘কতটা ভালোবাসেন’ উপহার দিয়ে মনে করানোর দিন আজ

বয়ফ্রেন্ড দিবস: প্রেমিককে ‘কতটা ভালোবাসেন’ উপহার দিয়ে মনে করানোর দিন আজ

অক্টোবর ৩, ২০২৬
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

অক্টোবর ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.