
অবশেষে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন থেকে লাইসেন্স পেলো বহুল আলোচিত প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ২০২৫। সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান তিন দেশের ২৪০ জন তারকা ক্রিকেটার নিয়ে আগামী জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ২০২৫। টুর্নামেন্টে ১৬ টি দল অংশ গ্রহণ করবেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পাবেন দুটি ব্রান্ড নিউ কার।
সৌদি আরবের রাজধানীর একটি অভিজাত রেষ্টুরেন্টে গত ১৬ মে সৌদি প্রবাসী ক্রিকেটার ও প্রবাসী ইনভেস্টরসদের সন্মানে আয়োজিত নৈশ ভোজ অনুষ্ঠানে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগের মূল উদ্যোক্তা মাকবুল আহমাদ পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইনভেস্টর রায়হান কাবির, ইনভেস্টর আইউব তুসার, ইনভেস্টর হাবিবুর রহমান দিদার সহ প্রায় ২০ জন শীর্ষ স্থানীয় ইনভেস্টরস। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সালাহউদ্দিন ও স্বপন আহমেদ হৃদয়।


