• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ২৮, ২০২৬
in খেলাধুলা
0
সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আবারও অস্বস্তিকর বাস্তবতা সামনে এসেছে। আইসিসি স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে বিপিএলকে বিশ্বের সবচেয়ে দুর্বল লিগ হিসেবে চিহ্নিত করেছে ব্রিটিশ ক্রিকেট ম্যাগাজিন দ্য ক্রিকেটার। সাম্প্রতিক এক মূল্যায়নে প্রকাশিত এই র‍্যাংকিংয়ে বিপিএল অবস্থান করেছে তালিকার একেবারে তলানিতে।

এই পর্যালোচনায় আইসিসি স্বীকৃত মোট ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগকে চারটি নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে বিশ্লেষণ করা হয়। মানদণ্ডগুলো হলো—বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা ও সামগ্রিক মান। প্রতিবেদনে দেখা যায়, এই চারটির মধ্যে তিনটি সূচকেই সর্বনিম্ন স্কোর পেয়েছে বিপিএল। কেবল স্থায়িত্ব বা গ্রহণযোগ্যতার একটি সূচকে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টি সবচেয়ে নিচে থাকলেও, সেখানে বিপিএলের অবস্থান নবম।

ক্রিকেট ইতিহাসে বিশ্বের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে বিপিএলের মান ও গ্রহণযোগ্যতা ধারাবাহিকভাবে কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নানা ধরনের অব্যবস্থাপনা, আর্থিক জটিলতা, ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে অনিশ্চয়তা এবং প্রশাসনিক অনিয়মের কারণে টুর্নামেন্টটির ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনেও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্লেষণে উঠে এসেছে।

দ্য ক্রিকেটার আরও জানায়, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ—এই দুটি টুর্নামেন্টই র‍্যাংকিংয়ের নিচের দিকে অবস্থান করছে। এসব সমস্যার ফলে লিগগুলোর সামগ্রিক মান ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে বলেও প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এক সময় দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে বিবেচিত বিপিএলকে ঘিরে এই বৈশ্বিক মূল্যায়ন দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটির মান, পরিকল্পনা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

ShareTweetSend

সর্বশেষ

দর্শক আগ্রহ শীর্ষে : ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে হলে হলে আলোচনা

বুখারেস্টে বিশ্ব ডাউন সিনড্রোম দিবসে র‍্যাম্পে আত্মবিশ্বাসের উজ্জ্বল প্রদর্শন

রাজধানীসহ দেশের পাম্পে তেলের কম সরবরাহ, তবে স্থায়ী সংকট নেই

রাজু ল’ ফার্ম-এর উদ্যোগে ইমিগ্রেশন আইনে লাইভ সেশন

৪০তম ফোবানা সম্মেলন কিক-অফ মিটিং, ৩রা এপ্রিল অরল্যান্ডো শহরে

কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলবেন যেভাবে

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

দর্শক আগ্রহ শীর্ষে : ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে হলে হলে আলোচনা

মার্চ ২৪, ২০২৬

বুখারেস্টে বিশ্ব ডাউন সিনড্রোম দিবসে র‍্যাম্পে আত্মবিশ্বাসের উজ্জ্বল প্রদর্শন

মার্চ ২৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.