• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

রাস্তার কারণে বিয়ে হয় না যে এলাকার মেয়েদের

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মে ২৭, ২০২৫
in বাংলাদেশ
0
রাস্তার কারণে বিয়ে হয় না যে এলাকার মেয়েদের

গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী গফুর মন্ডল পাড়া গ্রামের বাসিন্দারা দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে চলাচলের উপযুক্ত রাস্তার অভাবে চরম দুর্ভোগে রয়েছেন। গ্রামের একমাত্র রাস্তাটি এখনো নির্মিত হয়নি, ফলে প্রতিনিয়ত নানা সমস্যায় পড়ছেন প্রায় ৬০০-৭০০ মানুষ। বিশেষ করে শিশু, শিক্ষার্থী, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের জন্য এই দুর্ভোগ আরও তীব্র। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারে না এই গ্রামে।

বর্ষা মৌসুমে এবং সামান্য বৃষ্টিতেও চলাচলের পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। শুধু তাই নয়, ভালো পরিবেশে বিয়ের সম্বন্ধ না আসা এবং নারীদের বিয়ে না হওয়ার অন্যতম কারণও এই রাস্তাঘাটহীনতা। একদিকে সামাজিক সম্মান, অন্যদিকে স্বাস্থ্যগত ঝুঁকি—দুই দিক দিয়েই ভুগছেন এই গ্রামের মানুষ।

সরকারি ‘কাবিটা’ প্রকল্পের আওতায় চলতি বছরের ৩১ মার্চ থেকে ১,১০০ ফুট দীর্ঘ একটি রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রফ শেখ ও তার পরিবার নির্মাণাধীন রাস্তাটির সম্মুখভাগে ঘর নির্মাণ করে কাজ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। যদিও তিনি দাবি করেছেন, রাস্তার জায়গাটি তাদের নিজস্ব জমি এবং সেখানে তারা রাস্তা করতে দেবেন না।

এই অবরুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণে এলাকাবাসী দ্রুত ঘরটি অপসারণ করে রাস্তা নির্মাণ শেষ করার দাবি জানিয়েছেন। তাদের আশা, প্রশাসনের কার্যকর হস্তক্ষেপেই এই সমস্যার সমাধান সম্ভব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান আশ্বস্ত করে বলেন, “রাস্তার কাজ শুরু হয়েছিল, তবে জমির মালিকদের আপত্তি থাকায় সমস্যা দেখা দিয়েছে। এটি স্থানীয় একটি বিষয় এবং এর সমাধানে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার দায়িত্ব পালন করবেন।”

একজন শিক্ষার্থী লিমিয়া বলেন, “এই রাস্তাটাই আমাদের স্বপ্ন। এটা হলে আমরা স্কুলে ঠিকমতো যেতে পারি।” গৃহবধূ মর্জিনা বলেন, “গর্ভবতী নারীরা সবচেয়ে বেশি কষ্টে আছেন। অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না। শুধু একটি রাস্তা চাই।” স্থানীয় রাজনীতিক মনির খান বলেন, “এখানকার সবাই অসহায়। রাস্তার জন্য একমত হলেও মাত্র দুইটি বাড়ি রাজি নয়।”

এই সংকটের স্থায়ী সমাধানে এলাকাবাসী সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ShareTweetSend

সর্বশেষ

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

ভোটের আগে কেন নির্বাচনী রিমাইন্ডার দিচ্ছে মেটা

চলে গেলেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার

মোস্তাফিজ ‘ওয়ান’ পিস !

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ভোটের আগে কেন নির্বাচনী রিমাইন্ডার দিচ্ছে মেটা

ভোটের আগে কেন নির্বাচনী রিমাইন্ডার দিচ্ছে মেটা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.