• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে ৩০ হাজার সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জুলাই ২, ২০২৫
in আন্তর্জাতিক
0
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে ৩০ হাজার সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে আরও সেনা পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া। সিএনএনের এক প্রতিবেদনে ইউক্রেনীয় গোয়েন্দা সূত্রের বরাতে জানানো হয়েছে, ইউক্রেনের ফ্রন্টলাইনে লড়াই করতে উত্তর কোরিয়া এবার অতিরিক্ত ২৫ হাজার থেকে ৩০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এতে করে রাশিয়ার পক্ষে লড়াইরত উত্তর কোরীয় সেনার সংখ্যা প্রায় তিনগুণে পৌঁছাতে পারে।

২০২৪ সালের নভেম্বর মাসে উত্তর কোরিয়া প্রথম ধাপে প্রায় ১১ হাজার সেনা রাশিয়ায় পাঠিয়েছিল, যারা মূলত কুরস্ক অঞ্চলে রুশ সীমান্তে ইউক্রেনের হামলা ঠেকাতে সহায়তা করেছিল। গোয়েন্দা তথ্যমতে, তাদের মধ্যে প্রায় ৪ হাজার সেনা হতাহত হন। তবে এর মধ্য দিয়েই মস্কো ও পিয়ংইয়ংয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হয়েছে।

সিএনএনের প্রতিবেদন বলছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই উত্তর কোরীয় সেনাদের জন্য অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে। একই সঙ্গে তাদের রুশ ইউনিটে অন্তর্ভুক্ত করে ইউক্রেন অধিকৃত এলাকায় সম্ভাব্য বড় ধরনের হামলার পরিকল্পনা করছে।

স্যাটেলাইট ছবি ও উন্মুক্ত উৎস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আবারও রুশ সেনা পরিবহনকারী জাহাজ ও উত্তর কোরিয়ার সুনান বিমানবন্দরে কার্গো বিমানের চলাচল বেড়েছে। মে মাসে দুনাই বন্দরে ভিড়েছে একটি রোপুচা-ক্লাস জাহাজ, যা ৪০০ সেনা পরিবহনে সক্ষম। একই ধরনের জাহাজ গত বছরও ব্যবহার করা হয়েছিল। জুনে সুনান বিমানবন্দরে আইএল-৭৬ কার্গো বিমান অবতরণ করতে দেখা গেছে, যা অতীতে সেনা পরিবহনে ব্যবহৃত হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে তার উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু গত ১৭ জুন উত্তর কোরিয়া সফর করেন। সেখানে তিনি জানান, পিয়ংইয়ং রাশিয়ায় ১ হাজার মাইন অপসারণকারী ও ৫ হাজার সামরিক নির্মাণ শ্রমিক পাঠাবে, যারা মূলত কুরস্ক অঞ্চলে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে কাজ করবে।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়া এরই মধ্যে সেনা নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। ধারণা করা হচ্ছে, জুলাই বা আগস্টের মধ্যেই এই সেনারা রাশিয়ায় পাঠানো হবে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়াকে সহায়তা করে আসছে উত্তর কোরিয়া। জাতিসংঘের ১১টি দেশের এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালেই পিয়ংইয়ং মস্কোকে অন্তত ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৯০ লাখ গোলাবারুদ সরবরাহ করেছে। ইউক্রেনীয় গোয়েন্দারা আরও জানিয়েছে, রুশ ভাষায় অনূদিত উত্তর কোরীয় আর্টিলারি প্রশিক্ষণ ম্যানুয়ালও তারা উদ্ধার করেছে।

ShareTweetSend

সর্বশেষ

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.