• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

যেসব লক্ষণে বুঝবেন শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ৮, ২০২৫
in অন্যান্য
0
যেসব লক্ষণে বুঝবেন শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে

শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি হলেও অনেক সময় তা প্রথমদিকে বোঝা যায় না। এই নীরব ঘাতক ধীরে ধীরে শরীরে ক্ষতি করতে থাকে এবং হৃদরোগ, স্ট্রোকসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায়। সাধারণত রক্তে ২০০ মিলিগ্রাম বা তার বেশি কোলেস্টেরল থাকলে তা উচ্চ কোলেস্টেরল হিসেবে ধরা হয়। যদিও রক্ত পরীক্ষাই এ বিষয়ে নিশ্চিত তথ্য দেয়, তবু কিছু বাহ্যিক লক্ষণ ইঙ্গিত দিতে পারে শরীরে অতিরিক্ত কোলেস্টেরল জমার।

চোখের আশপাশে হলদেটে দাগ বা ফোলাভাব
চোখের পাতার চারপাশে হলদেটে ছোট দাগ বা সামান্য ফোলাভাব দেখা গেলে তা কোলেস্টেরল বৃদ্ধির লক্ষণ হতে পারে। এগুলো সাধারণত ব্যথাহীন হয় এবং রক্তে অতিরিক্ত চর্বি জমার ইঙ্গিত দেয়।

কর্নিয়ার চারপাশে সাদা বা ধূসর বৃত্ত
চোখের কর্নিয়ার চারপাশে ধূসর বা সাদা রিং দেখা দিলে সেটি কর্নিয়াল আর্কাস নামে পরিচিত। এটি বয়স বৃদ্ধির সঙ্গে অনেক সময় স্বাভাবিক হলেও ৪৫ বছরের কম বয়সে দেখা দিলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়েছে বোঝায়।

ত্বকে হলুদ দানা বা ফুঁসকুড়ি
চোখ, গাল, কনুই বা হাঁটুর পাশে ছোট হলদেটে দানার মতো ফুঁসকুড়ি দেখা দিলে তা জ্যান্থোমা হতে পারে। এটি রক্তে চর্বি বা লিপিডের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার লক্ষণ।

ত্বকে হলদেটে ছোপ বা দাগ
মুখের ত্বক, বিশেষ করে চোখের আশপাশে হলদেটে দাগ দেখা দিলে সেটি জ্যান্থোডার্মার ইঙ্গিত হতে পারে, যা কোলেস্টেরলের কারণে ত্বকের নিচে চর্বি জমার ফল।

ত্বকে নীলচে বা বেগুনি জালের মতো দাগ
যদি শরীরের ত্বকে নীল বা বেগুনি জালের মতো দাগ দেখা যায়, তবে তা কোলেস্টেরল এমবোলিজম হতে পারে। এটি রক্তনালিতে কোলেস্টেরল আটকে গিয়ে রক্তপ্রবাহ ব্যাহত হওয়ার লক্ষণ।

হঠাৎ করে ছোট গুটি বা ফুঁসকুড়ির গুচ্ছ
মুখ, বাহু বা নিতম্বে হঠাৎ ছোট ছোট লাল বা হলুদ গুটির মতো গুচ্ছ দেখা দিলে তা বিস্ফোরিত জ্যান্থোমার লক্ষণ। এই অবস্থায় ট্রাইগ্লিসারাইডের মাত্রা খুব বেশি থাকে, যা মারাত্মক বিপজ্জনক হতে পারে।

পরামর্শ
উল্লিখিত কোনো উপসর্গ দেখা গেলে দেরি না করে রক্তে কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করান এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কারণ নিয়ন্ত্রণহীন কোলেস্টেরল ভবিষ্যতে প্রাণঘাতী রোগের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিতে পারে।

ShareTweetSend

সর্বশেষ

অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে মিথিলা, যোগ দিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শনিবার বসছে ‘পান্তা ইলিশ’ উৎসব

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে গুঁড়িয়ে বাংলাদেশের শুরু

রোগাক্রান্ত গরুর মাংস নিয়ে যাবার সময় দুই কসাই আটক ; ৬ মাসের কারাদণ্ড

জ্যেষ্ঠদের সম্মান জানিয়ে মঞ্চের এক পাশে বসলেন এমপি শিমুল বিশ্বাস !

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে মিথিলা, যোগ দিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে মিথিলা, যোগ দিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

অক্টোবর ২, ২০২৬
আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

অক্টোবর ২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.