ফিফা প্রীতি ম্যাচে আজ ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ, যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এদিন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেন মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে রাত ৮টায় এবং এটি দেখাবে পিটিভি স্পোর্টস।
সরাসরি সম্প্রচারের সূচি:
ফুটবল (ফিফা প্রীতি ম্যাচ): বাংলাদেশ বনাম ভিয়েতনাম, সন্ধ্যা ৬টা, টি-স্পোর্টস
ক্রিকেট (পিএসএল): লাহোর কালান্দার্স বনাম হায়দরাবাদ কিংসমেন, রাত ৮টা, পিটিভি স্পোর্টস



