মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো মর্যাদাপূর্ণ ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২৬’ (Dhallywood Award 2026)। বাংলাদেশ ও নিউ ইয়র্কের জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে চলচ্চিত্র বিভাগে বিশেষ অবদানের জন্য ‘পপুলার চয়েস (মেল)’ বা সেরা অভিনেতার সম্মাননা অর্জন করেছেন জনপ্রিয় চিত্রনায়ক মামুনুন হাসান ইমন।
পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রফির সাথে নিজের অনুভূতি ও ছবি শেয়ার করেছেন অভিনেতা ইমন। প্রবাসী বাংলাদেশী ও আন্তর্জাতিক দর্শকের ভালবাসায় তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ ক্যারিয়ারে দর্শকপ্রিয় একাধিক চলচ্চিত্র উপহার দেওয়ার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা তার ক্যারিয়ারে নতুন এক মাইলফলক যোগ করল।
নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভানজেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত এই তারকাবহুল অনুষ্ঠানে বাংলাদেশের চলচ্চিত্র, নাটক ও সংগীত জগতের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রবাসে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং বাংলাদেশী শিল্পীদের আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত করার লক্ষ্যেই প্রতি বছর এই আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে।



