• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১৫, ২০২৫
in আন্তর্জাতিক
0
ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

বিশ্বের সর্বশেষ হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী, বাংলাদেশ পাসপোর্টের অবস্থান ছয় ধাপ পিছিয়ে এখন ১০০তম স্থানে নেমে এসেছে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানায়। তিন মাস আগে প্রকাশিত তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৪তম। নতুন সূচক অনুযায়ী, এখন বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৮টি দেশ ভ্রমণ করতে পারবেন।

আগের তালিকায় ভিসা ছাড়াই ৩৯টি দেশে প্রবেশাধিকার ছিল। অর্থাৎ, এ সূচকে বাংলাদেশের অবস্থান কিছুটা অবনমিত হয়েছে। অন্যদিকে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে এবারও শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও জাপান। চতুর্থ স্থানে রয়েছে জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন ও সুইজারল্যান্ড; আর পঞ্চম স্থানে আছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের পাসপোর্ট এবার বড় অবনমন ঘটেছে। হেনলি সূচক চালু হওয়ার ২০ বছর পর প্রথমবার দেশটি শীর্ষ ১০ থেকে ছিটকে পড়েছে। সর্বশেষ তালিকায় মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন ১২তম।

🔹 বাংলাদেশি পাসপোর্টধারীরা যেসব দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারবেন:
বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্তসেররাট, মোজাম্বিক, নেপাল, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু।

এর মধ্যে কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়, আর কিছু দেশে ই-ভিসা আবেদন করতে হয়।

ShareTweetSend

সর্বশেষ

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

জেমিনি চালিত নতুন সিরি আনছে অ্যাপল

এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.