• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ১৬, ২০২৬
in আন্তর্জাতিক
0
ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

জ্বালানির চাহিদা বাড়ায় বাংলাদেশে প্রায় ৪৭ লাখ লিটার বা প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল পাঠিয়েছে ভারত। পাইপলাইনের মাধ্যমে পাঠানো এসব ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসে পৌঁছেছে।

দিনাজপুরের পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল আলম ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, ভারত থেকে আসা ডিজেলটি পাইপলাইনের ৭২তম চালানের অংশ। গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় পাইপলাইনের মাধ্যমে ডিজেল স্থানান্তর শুরু হয় এবং ১৫ সেপ্টেম্বর তা শেষ হয়।

২০১৮ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরে বাংলাদেশকে প্রায় ২০ লাখ টন ডিজেল সরবরাহের কথা রয়েছে। ২০২৩ সালের মার্চে পাইপলাইনটি চালু হওয়ার পর থেকে এ পথে বাংলাদেশ এখন পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল আমদানি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) ২০১৫ সাল থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহ করে আসছে। এই পাইপলাইনটি ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে দ্বিতীয় আন্তঃসীমান্ত জ্বালানি পাইপলাইন এবং বাংলাদেশ-ভারতের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি পাইপলাইন। এর মাধ্যমে বছরে সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন হাই-স্পিড ডিজেল (এইচএসডি) পরিবহনের সক্ষমতা রয়েছে।

চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হলে বাংলাদেশেও জ্বালানি নিয়ে সংকটের আশঙ্কা দেখা দেয়। ওই সময় পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করে বাংলাদেশ। এরপর এপ্রিল মাসে ২৫ হাজার টন, মে মাসে আরও ৮ হাজার টন এবং জুলাইয়ে ৮ হাজার টন পরিশোধিত ডিজেল ভারত থেকে আমদানি করা হয়।

তথ্যসূত্র: এনডিটিভি

Tags: BangladeshIndiaDieselDieselImportdwnnFriendshipPipelineFuelImportFuelSupply
ShareTweetSend

সর্বশেষ

ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

মাত্র ৩০ সেকেন্ডে মন ভালো করার সহজ উপায়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

পান্থ আফজালের সঙ্গে নাজিয়া হক অর্ষার সংসার ও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা আলাপ

কাজী ফার্মসের মাফিন কেক খাওয়ার অযোগ্য, ৮ লাখ টাকা জরিমানা

গ্যাস সিলিন্ডার আঁকড়ে ১০ ঘণ্টার জীবনযুদ্ধ

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

সেপ্টেম্বর ১৬, ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডে মন ভালো করার সহজ উপায়

মাত্র ৩০ সেকেন্ডে মন ভালো করার সহজ উপায়

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.