• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

ভাত খাওয়ার সঠিক সময় জানালেন বিশেষজ্ঞ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ১৪, ২০২৫
in অন্যান্য
0
ভাত খাওয়ার সঠিক সময় জানালেন বিশেষজ্ঞ

ভাত ছাড়া বাঙালির যেন চলেই না—দেশে বা বিদেশে, ভাত না খেলে খাওয়াটা অসম্পূর্ণ লাগে। শুধু স্বাদ নয়, ভাত শরীরের জন্য শক্তিরও গুরুত্বপূর্ণ উৎস। তবে প্রশ্ন থেকে যায়—ভাত খাওয়ার সঠিক সময় কখন? সকাল, দুপুর নাকি রাত? ভারতের পুষ্টিবিদরা বলছেন—ভাত খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো দুপুর।

নয়াদিল্লির পিএসআরআই হাসপাতালের ডায়েটিশিয়ান দেবজানি ব্যানার্জি জানিয়েছেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে দুপুরে ভাত খাওয়া শরীরের জন্য সবচেয়ে উপকারী। কারণ দুপুরে শরীর সবচেয়ে সক্রিয় থাকে, ফলে তখন খাওয়া ভাত সহজে হজম হয়। ভাতে থাকা ভিটামিন বি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এবং ভাত খেলে পেট ভরা অনুভূতি হয়, যা অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়।

বাজারে নানা ধরনের চাল পাওয়া যায়—সাদা, বাদামি ও লাল। এর মধ্যে সাদা চাল বেশি প্রচলিত হলেও এতে ফাইবার ও পুষ্টি তুলনামূলকভাবে কম থাকে। অপরদিকে, বাদামি ও লাল চাল ফাইবার, ভিটামিন ও খনিজে সমৃদ্ধ, যা ডায়াবেটিস রোগী বা ওজন নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের জন্য বেশি উপকারী।

ক্যালরি হিসেবে দেখা যায়, ১০০ গ্রাম রান্না করা সাদা ভাতে প্রায় ১৩০ ক্যালরি, আর একই পরিমাণ বাদামি ভাতে প্রায় ১১০ ক্যালরি থাকে। তবে বাদামি ও লাল চালে থাকা অতিরিক্ত ফাইবার শরীরকে দীর্ঘ সময় শক্তি জোগায়।

রাতে ভাত খাওয়া সহজপাচ্য হলেও বেশি খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকে। বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন বা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের জন্য রাতে ভাত কম খাওয়াই ভালো। কারণ ভাতে থাকা কার্বোহাইড্রেট দ্রুত রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে, যা ঘুমের ব্যাঘাতও ঘটায়।

অতএব, ভাত খাওয়া যাবে না—এমনটা নয়। বরং বুঝে, সময় মেনে ও পরিমিতভাবে খেলে ভাত শরীরের জন্য উপকারী। দুপুরে ভাত খান, ফাইবারসমৃদ্ধ চাল বেছে নিন, রাতে ভাত কম খান বা এড়িয়ে চলুন। আর যে কোনো অসুবিধা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

ShareTweetSend

সর্বশেষ

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

পাবনার হেমায়েতপুর অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে বসতবাড়ি-কৃষিজমি

নিখোঁজ ব্যাক্তিদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

চূড়ান্ত হয়ে গেল কার হাতে যাচ্ছে ব্যালন ডি’অর

ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ ; লাখ টাকা জরিমানা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

সেপ্টেম্বর ২৯, ২০২৬
এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

সেপ্টেম্বর ২৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.