• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বিশ্বের অন্যতম ব্যয়বহুল সংবাদপত্র, যা প্রকাশিত হয় ৪ বছরে একবার

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
আগস্ট ১৮, ২০২৫
in আন্তর্জাতিক
0
বিশ্বের অন্যতম ব্যয়বহুল সংবাদপত্র, যা প্রকাশিত হয় ৪ বছরে একবার

সংবাদপত্র মানুষের কাছে বিশ্বের খবর, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি ও সমাজের নানা বিষয় পৌঁছে দেয় নিয়মিতভাবে। দৈনিক, সাপ্তাহিক, মাসিক কিংবা ত্রৈমাসিক—বিভিন্ন ধরণের সংবাদপত্র আমরা প্রায়ই দেখি। কিন্তু কল্পনা করুন, একটি সংবাদপত্র মাত্র চার বছরে একবার প্রকাশিত হয়! অবাক করার মতো হলেও সত্য, ফরাসি ভাষায় প্রকাশিত বিশেষ এই পত্রিকার নাম ‘লা বুজি দি স্যাপর’ (La Bougie du Sapeur), যা কেবলমাত্র ২৯ ফেব্রুয়ারি, অর্থাৎ লিপ ডেতে প্রকাশিত হয়।

১৯৮০ সালে প্যারিস থেকে যাত্রা শুরু করে এই অনন্য পত্রিকা। ৪৩ বছরে এ পর্যন্ত এর মাত্র ১২টি সংখ্যা প্রকাশিত হয়েছে। দুই ফরাসি বন্ধু—পলিটেকনিশিয়ান জ্যাক ডি বুইসন ও প্রেস বিশেষজ্ঞ ক্রিশ্চিয়ান বেলি—এর উদ্যোগে পত্রিকাটি প্রথম বের হয়। নামটি নেওয়া হয়েছে উনিশ শতকের ফরাসি কার্টুনিস্ট স্যাপার ক্যামেম্বার-এর নাম থেকে।

২০ পৃষ্ঠার এই রম্যধর্মী পত্রিকার দাম ৪.৯০ ইউরো (প্রায় ৪.২০ ডলার)। প্রথম সংখ্যাটি বের হওয়ার পর মাত্র দুই দিনের মধ্যেই সব কপি বিক্রি হয়ে যায়। প্রচলিত সংবাদপত্রের মতোই এতে রাজনীতি, খেলাধুলা, আন্তর্জাতিক ঘটনা, শিল্প-সংস্কৃতি, ধাঁধা, এমনকি তারকাদের আলাপচারিতাও থাকে। তবে বিশেষ বৈশিষ্ট্য হলো—সবকিছুই রম্যধর্মী ভঙ্গিতে উপস্থাপন করা হয়।

২০২৪ সালের সংখ্যায় প্রথম পাতার মূল প্রতিবেদন ছিল ‘সকলেই আমরা বুদ্ধিমান হবো’, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মানুষের পরীক্ষাভিত্তিক মেধা যাচাইকে কীভাবে অকার্যকর করছে, তা ব্যাখ্যা করা হয়েছে। আরেকটি প্রধান প্রতিবেদন ছিল ‘নারী হওয়ার আগে পুরুষের যা জানা দরকার’, যেখানে রূপান্তরিত নারীদের জীবনের নানা চ্যালেঞ্জ তুলে ধরা হয়।

সম্পাদক জিন ডি ইন্ডি জানান, তাদের লক্ষ্য হলো পাঠকদের বিনোদন দেওয়া, কিন্তু কাউকে কষ্ট না দিয়ে। এজন্য তারা বলেন—‘আমরা বোকা সাজার চেষ্টা করি, কিন্তু রূঢ় হই না।’
বিশেষ এই পত্রিকা কোনো ডিজিটাল সংস্করণে প্রকাশিত হয় না। এটি পাওয়া যায় শুধুমাত্র ফ্রান্সের সংবাদপত্রের দোকান, হকার ও নিউজ বুথগুলোতে।

Tags: #RareNewspaper #LaBougieDuSapeur #LeapYearEdition #FrenchPress #UniqueNewspaper #MediaHistory #HumorMagazine #ExpensiveNewspaper #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.