• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় যা বলছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ২৫, ২০২৬
in খেলাধুলা
0
বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় যা বলছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

আগামী মাসে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিকে ক্রিকেটের জন্য একটি দুঃখজনক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। রোববার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, একটি গুরুত্বপূর্ণ ক্রিকেটিং দেশের বিশ্বকাপের বাইরে থাকা খেলাটির জন্য, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এবং সমর্থকদের জন্য গভীর হতাশার। নিরাপত্তা উদ্বেগ ও রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ-আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল, তবে টুর্নামেন্ট শুরুর খুব কাছাকাছি সময়ে সূচিতে পরিবর্তন আনা বাস্তবসম্মত নয় বলে জানায় আইসিসি।

ডব্লিউসিএর প্রধান নির্বাহী টম মফাট বলেন, বিভাজন বা বর্জনের পথে না গিয়ে ক্রিকেটের সব অংশীজন—সংস্থা, লিগ ও খেলোয়াড়দের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ঐক্য ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই সংকটের সমাধান খোঁজা জরুরি। তার মতে, বাংলাদেশের সরে দাঁড়ানো শুধু একটি দলের অনুপস্থিতি নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটের কাঠামোগত দুর্বলতাকেও সামনে এনে দিয়েছে।

সংস্থাটি মনে করছে, এই ঘটনা দক্ষিণ এশীয় ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রতিফলন। অতীতে পাকিস্তান আয়োজক হলে ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের উদাহরণ রয়েছে, আর আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্তও সেই ধারাবাহিকতার অংশ। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, বিশ্বকাপে পাকিস্তানের চূড়ান্ত অংশগ্রহণ এখনো সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

টম মফাট আরও সতর্ক করে বলেন, চুক্তি রক্ষা, খেলোয়াড়দের স্বার্থ এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে অর্থবহ আলোচনার ঘাটতি আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এসব কাঠামোগত সমস্যার দ্রুত সমাধান না হলে দীর্ঘমেয়াদে ক্রিকেটের প্রতি আস্থা, ঐক্য এবং খেলাটির ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

Tags: #T20WorldCup #BangladeshCricket #WorldCricketersAssociation #ICC #CricketPolitics #GlobalCricket #CricketUnity #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

দর্শক আগ্রহ শীর্ষে : ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে হলে হলে আলোচনা

বুখারেস্টে বিশ্ব ডাউন সিনড্রোম দিবসে র‍্যাম্পে আত্মবিশ্বাসের উজ্জ্বল প্রদর্শন

রাজধানীসহ দেশের পাম্পে তেলের কম সরবরাহ, তবে স্থায়ী সংকট নেই

রাজু ল’ ফার্ম-এর উদ্যোগে ইমিগ্রেশন আইনে লাইভ সেশন

৪০তম ফোবানা সম্মেলন কিক-অফ মিটিং, ৩রা এপ্রিল অরল্যান্ডো শহরে

কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলবেন যেভাবে

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

দর্শক আগ্রহ শীর্ষে : ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে হলে হলে আলোচনা

মার্চ ২৪, ২০২৬

বুখারেস্টে বিশ্ব ডাউন সিনড্রোম দিবসে র‍্যাম্পে আত্মবিশ্বাসের উজ্জ্বল প্রদর্শন

মার্চ ২৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.