বিশ্বকাপের মঞ্চে শুধু মাঠের লড়াই নয়, গ্যালারিতেও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে আর্জেন্টিনা সরকার। সন্তানদের ভরণপোষণ না দেওয়া এবং বিভিন্ন আইনি জটিলতায় জড়িত হাজারো ব্যক্তিকে স্টেডিয়ামে প্রবেশে বাধা দিতে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে দেশটি। এ লক্ষ্যে প্রায় ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থকের একটি তালিকা পাঠানো হয়েছে বলে জানা গেছে। বুয়েনস আইরেসের মেয়র হোর্হে মাখরি বলেন, ‘যদি তারা নিজেদের সন্তানদের প্রয়োজন মেটাতে না পারে, তবে তাদের কোনো স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না।’
‘সেফ স্ট্যান্ডস’ নামের একটি কর্মসূচির আওতায় আদালতে প্রমাণিত ভরণপোষণ বকেয়া কিংবা গুরুতর আইনি অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্রীড়া ভেন্যুতে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে তথ্য বিনিময় করে এসব ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তামন্ত্রী পাত্রিসিয়া বুররিচ জানান, তালিকায় ১৫ হাজারের বেশি মানুষের নাম রয়েছে, যাদের বিশ্বকাপের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হবে। আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে মাঠে নামার আগেই সমর্থকদের আচরণ নিয়েও কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার।



