বর্তমান ডিজিটাল বিশ্বে তথ্যের সুরক্ষা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় পেশাদার চ্যালেঞ্জ। সময়ের এই চাহিদাকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিপলএনটেক ইনস্টিটিউট অব আইটি (PeopleNTech Institute of IT) এবং আমেরিকার ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (Washington University of Science and Technology – WUST) যৌথভাবে শুরু করেছে ‘পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (PGD) ইন সাইবার সিকিউরিটি’। আপনি যদি ইথিক্যাল হ্যাকিং থেকে শুরু করে ডিজিটাল ফরেনসিকের খুঁটিনাটি শিখে নিজেকে বিশ্বমানের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে গড়তে চান, তবে এই কোর্সটি আপনার ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
আন্তর্জাতিক মানের এই পাঠ্যক্রমে শিক্ষার্থীদের জন্য থাকছে থিওরিটিক্যাল জ্ঞানের পাশাপাশি বাস্তবধর্মী প্র্যাকটিক্যাল প্রজেক্টে অংশ নেওয়ার সুযোগ। কোর্সের মডিউলগুলো অত্যন্ত আধুনিক ও বিশেষায়িতভাবে সাজানো হয়েছে, যার মধ্যে রয়েছে নেটওয়ার্ক সিকিউরিটি আর্কিটেকচার, ইথিক্যাল হ্যাকিং ও ভিএপিটি (VAPT), সাইবার থ্রেট হান্টিং, ক্লাউড কম্পিউটিং সিকিউরিটি এবং ডিজিটাল ফরেনসিক ইনভেস্টিগেশনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী বিষয়গুলো।
এই কোর্সের অন্যতম বড় আকর্ষণ হলো আমেরিকান বিশ্ববিদ্যালয় (WUST)-এর সাথে পার্টনারশিপ সার্টিফিকেট, যা আপনার পেশাদার প্রোফাইলকে গ্লোবাল জব মার্কেটে কয়েক ধাপ এগিয়ে রাখবে। নিজেকে আন্তর্জাতিক মানের দক্ষ করে তুলতে এবং সাইবার ওয়ার্ল্ডের জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী হতে আজই যুক্ত হোন এই পূর্ণাঙ্গ ডিপ্লোমা প্রোগ্রামে। আপনার ক্যারিয়ারকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এটাই সেরা সুযোগ।
কোর্সে এনরোল করতে ও বিস্তারিত তথ্য জানতে সরাসরি যোগাযোগ করুন:-
ফেসবুক পেইজ: PeopleNTech Institute of IT অথবা Washington University of Science and Technology – WUST
হটলাইন: ০১৬১১৪৪৬৬৯৯



