• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বাংলাদেশিদের জন্য আজ থেকেই চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ২৮, ২০২৬
in আন্তর্জাতিক
0
বাংলাদেশিদের জন্য আজ থেকেই চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও চালু হয়েছে ভারতের পর্যটন ভিসা। রোববার (২৮ জুন) থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) মাধ্যমে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে আবেদন করা যাবে। পরবর্তীতে দেশের অন্যান্য শহরেও এ সেবা চালু হবে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের ভিসা ইস্যু স্থগিত করে ভারত। পরে আগস্টের শেষ দিকে সীমিত পরিসরে শুধুমাত্র মেডিক্যাল, ব্যবসায়িক, শিক্ষার্থী ও সরকারি কিছু ক্যাটাগরির ভিসা দেওয়া হলেও পর্যটন ভিসা বন্ধ ছিল। এবার সেই ভিসা চালু হওয়ায় ভ্রমণপ্রত্যাশীরা নতুন নিয়মে অনলাইনে আবেদন করে ভারতে যেতে পারবেন।

অনলাইনে আবেদন পদ্ধতি

ভারতের ভিসার জন্য প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে ডাউনলোড করার পর অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য আগের কার্যদিবসে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ ও ওয়েবফাইল আপলোড করতে হবে। যারা সফলভাবে আপলোড করবেন, তারা একই দিন বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।

সাইন-আপের সময় ভিসার ওয়েবফাইলের ই-মেইল ব্যবহার করতে হবে এবং ই-মেইল ও মোবাইলে পাঠানো দুটি ওটিপি দিয়ে যাচাই সম্পন্ন করতে হবে। বিকেল সাড়ে ৪টার আগে সাইন-আপ না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। নিবন্ধন শেষে লগইন করে মোবাইলে পাঠানো ওটিপি দিয়ে প্রবেশ করতে হবে। সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে নির্ধারিত স্লট নিশ্চিত করতে হবে। প্রয়োজনে একবার স্লট পরিবর্তনের সুযোগ থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে ভিসা প্রক্রিয়াকরণ ফি পরিশোধ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

ভিসা আবেদনে কমপক্ষে ছয় মাস মেয়াদ ও দুটি খালি পৃষ্ঠাসহ মূল পাসপোর্ট, পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার কপি ও পুরোনো সব পাসপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি তিন মাসের মধ্যে তোলা ২×২ সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি, ছয় মাসের মধ্যে ইস্যু করা ইউটিলিটি বিল এবং পেশার প্রমাণ (চাকরিজীবীদের নিয়োগপত্র, শিক্ষার্থীদের পরিচয়পত্র, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স) জমা দিতে হবে।

আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে ১৫০ মার্কিন ডলারের সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি অথবা হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রের রেজিস্ট্রেশন নম্বর এবং নির্ধারিত স্থানে স্ক্যান করা ছবিও আপলোড করতে হবে।

ভিসা ফি ও পাসপোর্ট ফেরত

পর্যটন ভিসার জন্য কোনো ভিসা ফি নেই, তবে আবেদন প্রক্রিয়াকরণের জন্য আইভ্যাক ১ হাজার ৫০০ টাকা সার্ভিস চার্জ নেয়। অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় অনলাইনে এই অর্থ পরিশোধ করতে হবে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইলে এসএমএস পাঠানো হবে এবং নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট আইভ্যাক কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

Tags: bangladeshdwnnIndiaTouristVisaIndiaVisaVisaUpdate
ShareTweetSend

সর্বশেষ

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

‘ছিঁড়ে ফেলা হলো’ আরেকটি ‘অপ্রতীম ফুল’

এক শতাব্দী পর নতুন বিড়ালের সন্ধান, শরীরে চিতাবাঘের মতো ছোপ

মস্তিষ্কের সংকেত শনাক্তকরণ প্রযুক্তি অধিগ্রহণ করল অ্যাপল

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

সেপ্টেম্বর ২০, ২০২৬
মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

সেপ্টেম্বর ২০, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.