• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট ওয়েবসাইটে সাইবার হামলা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মে ২৫, ২০২৫
in খেলাধুলা
0
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট ওয়েবসাইটে সাইবার হামলা

বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির জন্য মনোনীত ওয়েবসাইট টিকিফাই ডট লাইভ সাইবার হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (২৪ মে) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাফুফে এই তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, “বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির জন্য নির্ধারিত ওয়েবসাইটটি দুর্ভাগ্যজনকভাবে সাইবার আক্রমণের শিকার হয়েছে। এই সাময়িক অসুবিধার জন্য টিকিফাই ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। আমরা আপনার ধৈর্য ও সমর্থনের প্রশংসা করি। টিকিট বিক্রির বিষয়ে একটি নতুন আপডেট খুব শীঘ্রই শেয়ার করা হবে। সাথেই থাকুন!”

এর আগে বাফুফের সহ-সভাপতি এবং বিপণন কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম জানান, প্রচুর ভিজিটরের চাপের কারণে ওয়েবসাইটটিতে প্রতি মিনিটে প্রায় লাখখানেক হিট পড়ছিল। যার ফলে সার্ভার বারবার জ্যাম হয়ে যাচ্ছিল এবং সাইটটি কার্যকর রাখতে সমস্যা হচ্ছিল। তিনি বলেন, “আমরা দ্রুত সমস্যার সমাধানে কাজ করছি।”

প্রথমে দুপুর ১২টায় টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে তা পিছিয়ে রাত ৮টায় শুরু হয়। বিক্রি শুরু হওয়ার পরপরই হাজারো সমর্থক টিকিফাই ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করেন। অতিরিক্ত ভিজিটরের চাপে সাইটটি বারবার ধীরগতির হয়ে পড়ে বা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ShareTweetSend

সর্বশেষ

কার্পে ডিয়েম রিকশা ফেস্টিভ্যাল ৩-এর দ্বিতীয় দিন: ‘উৎসব’ ঘিরে জমজমাট আয়োজন

দুপুরের মধ্যে ১৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে ৬২ হাজার টন গম

বৈশাখী ভাতার প্রক্রিয়া শুরু: অনিশ্চয়তা কাটছে কয়েক লাখ শিক্ষক-কর্মচারীর

চাঁপাইনবাবগঞ্জে তেল মজুদ রেখে বিক্রি বন্ধ, পাম্প মালিককে জরিমানা

যুক্তরাষ্ট্রে নতুন করে ছড়িয়ে পড়ছে যক্ষ্মা, জনস্বাস্থ্যে সতর্কতা

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

কার্পে ডিয়েম রিকশা ফেস্টিভ্যাল ৩-এর দ্বিতীয় দিন: ‘উৎসব’ ঘিরে জমজমাট আয়োজন

মার্চ ২৮, ২০২৬

দুপুরের মধ্যে ১৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

মার্চ ২৮, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.