• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

নিউইয়র্কে মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলা থিয়েটারের নতুন নাটক ‘তুম্বা ও প্রতিবেশী’।

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
আগস্ট ৭, ২০২৫
in আন্তর্জাতিক
0
নিউইয়র্কে মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলা থিয়েটারের নতুন নাটক ‘তুম্বা ও প্রতিবেশী’।

বাংলা থিয়েটার নিউইয়র্কের আয়োজনে মঞ্চস্থ হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নাট্যপ্রযোজনা ‘তুম্বা ও প্রতিবেশী’। নাটকটির নাট্যরচনা ও নির্দেশনা দুটোই করেছেন বাংলাদেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, খ্যাতিমান নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ, যিনি একক অভিনয়শিল্পী হিসেবেও মঞ্চে উপস্থিত থাকবেন। এই একক নাটকে মামুনুর রশীদের জীবন্ত অভিনয়ের মাধ্যমে দর্শক এক গভীর মানবিক অভিজ্ঞতার মুখোমুখি হবেন।

নাটকটি আবর্তিত হয়েছে একজন ষাটোর্ধ্ব ব্যক্তি ও একটি কুকুরের মানবিক ও জটিল সম্পর্ককে কেন্দ্র করে। মূল চরিত্র রাহাত চৌধুরী, একজন অবসরপ্রাপ্ত ও নিঃসঙ্গ বৃদ্ধ, যিনি শুরুতে প্রতিবেশী রুবাইয়াত আলীর পোষা কুকুর তুম্বার সঙ্গে বিরূপ সম্পর্কে জড়ান। কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্ক রূপ নেয় এক আন্তরিক বন্ধুত্বে। এ বন্ধুত্বের কারণে তাঁকে চড়া মূল্য দিতে হয়—স্ত্রী বিরক্ত হয়ে তাঁকে ছেড়ে চলে যান। কালের পরিক্রমায় রাহাত চৌধুরীর নিঃসঙ্গতা এতটাই গভীর হয় যে জীবনে তুম্বা ছাড়া আর কেউ পাশে থাকে না। একসময় একটি ঘটনাই তাঁকে ঠেলে দেয় নিঃসঙ্গতার চূড়ান্ত গহ্বরে।

এই মানবিক গল্পের প্রতিটি স্তরে উঠে আসে নিঃসঙ্গতা, সম্পর্ক, প্রতিবেশীকে নিয়ে সামাজিক বাস্তবতা এবং নির্ভরতার সূক্ষ্ম দিকগুলো। মামুনুর রশীদের অভিনয় দক্ষতায় এ নাটক হয়ে উঠবে দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এক অভিজ্ঞতা।

নাটকটি মঞ্চস্থ হবে আগস্ট ৯, ২০২৫, শনিবার, দুটি শো-তে: সন্ধ্যা ৭টা ও রাত ৮টা, নিউইয়র্কের জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং (JCAL)-এ।
ঠিকানা: ১৬১-৪ জামাইকা অ্যাভিনিউ, জামাইকা, নিউইয়র্ক ১১৪৩২।

টিকিটের মূল্য: $৩০ ডলার
টিকিট সংগ্রহের জন্য যোগাযোগ করুন:
৯১৭-৩০২-১৮১৮ | ৬৪৬-৮৭২-৫৭৮৭ | ৯২৯-৩৩৩-০০৪৪ | ৯১৭-৪৯৮-৯৯১৪

এই নাট্যপ্রযোজনার আয়োজনে রয়েছে DIASPORA, ডায়াস্পোরা ইউএসএ ইনক, এবং প্রবাসে প্রজন্মের সেতুবন্ধন। ইতোমধ্যেই নাটকটি ঘিরে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সাংস্কৃতিক ও নাট্যপ্রেমী মহলে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা সৃষ্টি হয়েছে। একক অভিনয়ের এই বিশেষ প্রযোজনা নিউইয়র্কের নাট্যজগতে নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে থাকবে।

ShareTweetSend

সর্বশেষ

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.