• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

বহুল আলোচিত সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ পেল, হীরালাল সেন পদক

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ৯, ২০২৬
in বিনোদন
0
বহুল আলোচিত সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ পেল, হীরালাল সেন পদক

বহুল আলোচিত সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ অর্জন করেছে মর্যাদাপূর্ণ হীরালাল সেন পদক। ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজিত বাংলা ভাষার সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসব আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২-এর ২৪তম আসরের পর্দা নামে ৮ ফেব্রুয়ারি। এবারের উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে হীরালাল সেন পদক এবং সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতে নেয় আকাশ হক প্রযোজিত ও পরিচালিত এই সিনেমাটি, যা ক্যাম্পাস বাস্তবতার এক সাহসী ও সময়োপযোগী প্রতিচ্ছবি হিসেবে দর্শক ও সমালোচকদের দৃষ্টি কেড়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমাপনী সন্ধ্যায় চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু আকাশ হকের হাতে হীরালাল সেন পদক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ডক ল্যাবের পরিচালক তারেক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মডারেটর সহযোগী অধ্যাপক হাবিবা রহমানসহ ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’-এর নির্মাতা ও কলাকুশলী, শোবিজ অঙ্গনের ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় গত ১৬ জানুয়ারি ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের পুরস্কার ফিপরিসি (FIPRESCI Award) অর্জন করে এটি সেরা ফিচার ফিল্মের স্বীকৃতি পায়। দেশি-বিদেশি চলচ্চিত্র বোদ্ধা ও দর্শকদের কাছ থেকেও সিনেমাটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি আমার ভাষার চলচ্চিত্র উৎসবে দ্বিতীয়বার প্রদর্শিত হয় ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’। রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মামুন আহমেদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রো-ভাইস চ্যান্সেলর সিনেমাটির ভূয়সী প্রশংসা করেন। সেদিন টিএসসি চত্বরে দর্শকের দীর্ঘ সারি ও উপস্থিতি ছিল গত এক দশকের মধ্যে সর্বোচ্চ, যা সিনেমাটির জনপ্রিয়তার স্পষ্ট প্রমাণ।

Tags: #TheUniversityOfChankharpul #HiralalSenMedal #BanglaCinema #BangladeshFilm #CampusBasedFilm #AmarBhasharCholochitroUtshob #DhakaUniversity #FIPRESCIAward #IndependentCinema #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তান বোর্ডকে বাংলাদেশের অনুরোধ

বহুল আলোচিত সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ পেল, হীরালাল সেন পদক

ভোট কেন্দ্রে মোবাইল নেয়ার বিষয়ে ইসির নতুন নির্দেশনা

১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সভা-মিছিল বন্ধ

এখন থেকে পুরো ডিসেম্বর মাস নয়, ছুটি থাকবে ১৫ দিন

বৈধ ভিসা থাকলেও যেসব কারণে ভেঙে যেতে পারে বিদেশযাত্রার স্বপ্ন

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তান বোর্ডকে বাংলাদেশের অনুরোধ

ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তান বোর্ডকে বাংলাদেশের অনুরোধ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
বহুল আলোচিত সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ পেল, হীরালাল সেন পদক

বহুল আলোচিত সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ পেল, হীরালাল সেন পদক

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.