• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ২৫, ২০২৬
in খেলাধুলা
0
‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও ‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার সকালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেন পিসিবির ডিরেক্টর (হাই পারফরম্যান্স) ও জাতীয় নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ। এ সময় উপস্থিত ছিলেন টি–টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আঘা এবং হোয়াইট–বল দলের প্রধান কোচ মাইক হেসন। ঘোষিত দলে নেতৃত্ব দেবেন সালমান আঘা।

গ্রুপ ‘এ’-তে থাকা পাকিস্তান বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে আগামী ৭ ফেব্রুয়ারি, শ্রীলঙ্কার কলম্বোতে। এবারের স্কোয়াডে রয়েছে একাধিক চমক। প্রথমবারের মতো কোনো আইসিসি মেগা ইভেন্টে সুযোগ পেয়েছেন সালমান আঘা, ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক, যা দলের ভবিষ্যৎ ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে অভিজ্ঞতা ও তারকাসমৃদ্ধ শক্তিও ধরে রেখেছে পাকিস্তান। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও ফখর জামানের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি দলকে ভারসাম্য এনে দেবে। পাশাপাশি নাসিম শাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ ও আবরার আহমেদের মতো ক্রিকেটাররা আগের বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে স্কোয়াডে বাড়তি গভীরতা যোগ করেছেন।

পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড:
সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।

ShareTweetSend

সর্বশেষ

দর্শক আগ্রহ শীর্ষে : ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে হলে হলে আলোচনা

বুখারেস্টে বিশ্ব ডাউন সিনড্রোম দিবসে র‍্যাম্পে আত্মবিশ্বাসের উজ্জ্বল প্রদর্শন

রাজধানীসহ দেশের পাম্পে তেলের কম সরবরাহ, তবে স্থায়ী সংকট নেই

রাজু ল’ ফার্ম-এর উদ্যোগে ইমিগ্রেশন আইনে লাইভ সেশন

৪০তম ফোবানা সম্মেলন কিক-অফ মিটিং, ৩রা এপ্রিল অরল্যান্ডো শহরে

কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলবেন যেভাবে

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

দর্শক আগ্রহ শীর্ষে : ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে হলে হলে আলোচনা

মার্চ ২৪, ২০২৬

বুখারেস্টে বিশ্ব ডাউন সিনড্রোম দিবসে র‍্যাম্পে আত্মবিশ্বাসের উজ্জ্বল প্রদর্শন

মার্চ ২৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.