• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ফুটবল বিশ্বকাপের ১ মাস আগেই স্কুল ছুটি, অভিভাবকদের ক্ষোভ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
মে ৯, ২০২৬
in আন্তর্জাতিক
0
ফুটবল বিশ্বকাপের ১ মাস আগেই স্কুল ছুটি, অভিভাবকদের ক্ষোভ

ফুটবল বিশ্বকাপ শুরুর এক মাসের বেশি সময় আগেই স্কুল ছুটির ঘোষণা দিয়েছে মেক্সিকো সরকার। শুক্রবার (৮ মে) দেশটির শিক্ষা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত জানালে অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়। শিক্ষামন্ত্রী মারিও ডেলগাডো জানান, চলতি শিক্ষাবর্ষ নির্ধারিত সময়ের প্রায় ৪০ দিন আগেই শেষ করা হবে এবং আগামী ৫ জুনের মধ্যে সব ক্লাস শেষ করার পরিকল্পনা রয়েছে। এর কারণ হিসেবে তিনি বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি কয়েকটি রাজ্যে চলমান তীব্র তাপপ্রবাহকে দায়ী করেছেন।

আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই আসরের যৌথ আয়োজক। তবে শিক্ষামন্ত্রীর ঘোষণা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জানান, বিষয়টি এখনো চূড়ান্ত নয়। তিনি শিশুদের পড়াশোনায় পিছিয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে বলেন, চূড়ান্ত সূচি হওয়ার আগে সব দিক খতিয়ে দেখা জরুরি।

সরকারের এই পরিকল্পনায় উদ্বেগ জানিয়েছেন অভিভাবকেরাও। দীর্ঘ ছুটিতে সন্তানদের দেখাশোনা ও বাড়তি আর্থিক চাপের বিষয়ে চিন্তিত তারা। পাবলিক পলিসি থিঙ্কট্যাংক ‘মেক্সিকো ইভালুয়া’ সতর্ক করে বলেছে, হুট করে ছুটি দিলে ২ কোটি ৩৪ লাখের বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যবসায়ী সংগঠনগুলোও এই সিদ্ধান্তকে ‘হঠকারী’ বলে মন্তব্য করেছে। তবে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মানতে নারাজ পশ্চিমাঞ্চলীয় জালিসকো রাজ্য। রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৩০ জুন পর্যন্ত সেখানে স্কুল খোলা থাকবে এবং বিশ্বকাপের ম্যাচ চলাকালে কেবল স্বাগতিক শহর গুয়াদালাহারার স্কুলগুলো বন্ধ রাখা হতে পারে।

Tags: dwnnEarlyVacationFIFAWorldCupMexicoSchoolClosureParentsProtest
ShareTweetSend

সর্বশেষ

হিমাচলে আন্তর্জাতিক মিডিয়া ফেস্টে বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরলেন শিক্ষার্থীরা

আইফোন ১৮ প্রো রিভিউ: নতুন ফিচার, দাম এবং ভালো-মন্দ

বাংলাদেশে চালু হলো বাংলালিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা

নতুন সিনেমা নিয়ে ফিরছেন ‘ইতিহাস’খ্যাত নায়ক কাজী মারুফ

মেসি-অধ্যায়ের সমাপ্তি, ‘একা’ হয়ে গেলেন স্কালোনি

রূপকথার শেষ অধ্যায়ে ড্রোনের আলোয় ‘গ্রাসিয়াস, লিও’

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

হিমাচলে আন্তর্জাতিক মিডিয়া ফেস্টে বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরলেন শিক্ষার্থীরা

হিমাচলে আন্তর্জাতিক মিডিয়া ফেস্টে বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরলেন শিক্ষার্থীরা

অক্টোবর ৭, ২০২৬
আইফোন ১৮ প্রো রিভিউ: নতুন ফিচার, দাম এবং ভালো-মন্দ

আইফোন ১৮ প্রো রিভিউ: নতুন ফিচার, দাম এবং ভালো-মন্দ

অক্টোবর ৭, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.