কলকাতার ব্যস্ত শহরে কাজের ফাঁকেই আনন্দবাজারের মুখোমুখি হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি জানান, সাধারণত কাজ ছাড়া কলকাতায় আসা হয় না তার, তবে এবার একসঙ্গে কয়েকটি কাজ সেরে ফেলতেই এসেছেন। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিতে অভিনয়ের পর আবারও ওপার বাংলায় পা রাখলেন তিনি। কালো পাঞ্জাবি পরিহিত চঞ্চল মঞ্চে উঠতেই আলোচনার ঝড় ওঠে। কারণ, টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এক আবেগঘন মন্তব্য।
গৌতম ঘোষের ‘মনের মানুষ’ ছবিতে একসঙ্গে কাজ করার সুবাদে চঞ্চলের অভিনয় নিয়ে সরাসরি অভিজ্ঞতা রয়েছে প্রসেনজিতের। কিছুদিন আগে এক ভিডিওবার্তায় তিনি জানান, চঞ্চলের কাজের তিনি একনিষ্ঠ ভক্ত। এমনকি বয়সে ছোট হলে তার পা ছুঁয়ে প্রণাম করতে চাইতেন! এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চঞ্চল বলেন, “আমি তো কোনো অংশে কম বলে মনে করি না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব আমার পা ছুঁতে চেয়েছেন—এটা সকলে শুনেছেন। একজন অভিনেতার কাছে এর থেকে বড় স্বীকৃতি আর কী হতে পারে!”
প্রসেনজিতের অকুণ্ঠ প্রশংসার পাশাপাশি কলকাতা সফরে চঞ্চলের ব্যস্ততা রয়েছে আরও একটি কারণে। তিনি অভিনয় করবেন মন্ত্রী-অভিনেতা ব্রাত্য বসুর নতুন ছবি ‘শেকড়’-এ, যা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। যদিও চরিত্র ও কাহিনি নিয়ে মুখ খুলতে নারাজ চঞ্চল। তার ভাষায়, “আগেভাগে সব বলে দিলে দর্শকের আগ্রহ হারিয়ে যাবে। ব্রাত্যদার সঙ্গে দেখা করে চিত্রনাট্য শুনব, নিজের চরিত্র বুঝে নেব। এ কারণেও এবার কলকাতায় আসা।”
সব মিলিয়ে, প্রসেনজিতের আন্তরিক প্রশংসা থেকে শুরু করে নতুন



