• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

প্রথমবার বিদেশি লিগ খেলতে পাকিস্তান যাচ্ছেন মিরাজ

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মে ২০, ২০২৫
in খেলাধুলা
0
প্রথমবার বিদেশি লিগ খেলতে পাকিস্তান যাচ্ছেন মিরাজ

 

প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ এসেছে বাঁহাতি এই অলরাউন্ডারের। লাহোর কালান্দাস থেকে পাওয়া এই সুযোগ হাতছাড়া করেননি তিনি। মাত্র চারদিনের ছুটি নিয়ে পাকিস্তানের লিগটি খেলতে ঢাকা ছাড়লেন এই বাংলাদেশি তারকা।

 

পিএসএলে যোগ দিতে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন মিরাজ। যাওয়ার আগে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে গেছেন এই অফ স্পিনার। সেই সঙ্গে একই লিগে খেলা আরেক বাংলাদেশি সাকিব আল হাসানের সঙ্গে দেখা হওয়ার আগ্রহের কথাও জানান তিনি।

 

বিমানবন্দরে মিরাজ বলেন, ‘অবশ্যই ভালো লাগছে, সাকিব ভাইয়ের সঙ্গে (সর্বশেষ) খেলেছিলাম ভারতে। তারপর আর খেলা হয়নি, দেখাও হয়নি। একই দলে খেলব, খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে পিএসএলের মতো এমন একটা টুর্নামেন্টে খেলতে যাচ্ছি।’

পিএসএল খেলার জন্য আগামী ২২ থেকে ২৫ মে পর্যন্ত মিরাজকে এনওসি দিয়েছে বিসিবি।

পিএসএলে লাহোর কালান্দার্সের জার্সিতে একই দলে তার সঙ্গী বাংলাদেশের আরেক অলরাউন্ডার সাকিব আল হাসান। গত রোববার রাতেই দলটির জার্সিতে অভিষেক হয় সাকিবের। এবার মিরাজও সেই দলে অভিষেকের অপেক্ষায়।

মিরাজকে এনওসি দেবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস।

বর্তমানে জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডের বাইরে থাকা মিরাজের সামনে পিএসএল হতে পারে নিজেকে ফের প্রমাণের বড় সুযোগ। আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় বোর্ডও অনাপত্তিপত্র দিতে বাধা হয়ে দাঁড়ায়নি।

চলতি মৌসুমে পিএসএলের ড্রাফট থেকে তিন বাংলাদেশি—লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানাকে দলে নেয়া হয়েছিল। কিন্তু চোট ও ম্যাচ খেলার সুযোগ না পাওয়ার কারণে কেউই পুরো আসরে নজর কাড়তে পারেননি। টুর্নামেন্টের শেষদিকে এবার মিরাজ-সাকিব কেমন করেন সেটাই দেখার অপেক্ষা!

ShareTweetSend

সর্বশেষ

সৌদি আরবে উটের জন্য চালু হচ্ছে ‘পাসপোর্ট’

রটারড্যাম পুরস্কার জিতলো দেশের সিনেমা ‘মাস্টার’

পিএসএলের নিলামে বাংলাদেশের ৫০, দেখে নিন কারা

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

সৌদি আরবে উটের জন্য চালু হচ্ছে ‘পাসপোর্ট’

সৌদি আরবে উটের জন্য চালু হচ্ছে ‘পাসপোর্ট’

ফেব্রুয়ারি ৭, ২০২৬
রটারড্যাম পুরস্কার জিতলো দেশের সিনেমা ‘মাস্টার’

রটারড্যাম পুরস্কার জিতলো দেশের সিনেমা ‘মাস্টার’

ফেব্রুয়ারি ৭, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.