• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

প্রথম নারী ও বাংলাদেশি ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিল বাটা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ১৬, ২০২৫
in আন্তর্জাতিক
0
প্রথম নারী ও বাংলাদেশি ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিল বাটা

বহুজাতিক জুতাপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফারিয়া ইয়াসমিন। আগামী ২০ নভেম্বর ২০২৫ থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাটা। এর মাধ্যমে তিনি হচ্ছেন বাটার ইতিহাসে প্রথম নারী এবং প্রথম বাংলাদেশি নাগরিক, যিনি কোম্পানির বাংলাদেশের কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ২০২৫ সালের অক্টোবর থেকে ফারিয়া ইয়াসমিন বাটা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান ব্যবস্থাপনা পরিচালক দেবব্রত মুখার্জির স্থলাভিষিক্ত হবেন।

কর্পোরেট জগতে ফারিয়া ইয়াসমিনের রয়েছে দীর্ঘ ও সফল কর্মজীবন। তিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে ব্র্যান্ড মার্কেটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ও বিজনেস অপারেশনস-এ ২৩ বছরেরও বেশি সময় ধরে নেতৃত্ব দিয়েছেন। বাটায় যোগদানের আগে তিনি এসিআই পিএলসি-তে চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি রেকিট বেনকিজার, মারিকো ও নেসলে-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

এদিকে, বাটা সু কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি ৯.৬৪ কোটি টাকা লোকসান করেছে। ৩০ জুলাই প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী, ঐ প্রান্তিকে প্রতি শেয়ারে লোকসান দাঁড়িয়েছে ৭.০৫ টাকা। গত বছরের একই সময়ে কোম্পানি ১৮.৭৮ কোটি টাকা মুনাফা করেছিল, তখন প্রতি শেয়ারে আয় ছিল ১৩.৭৩ টাকা।

২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাটার রাজস্ব ৪০ শতাংশ কমে ১৫৮ কোটি টাকাতে দাঁড়িয়েছে। বছরের প্রথম ছয় মাসে রাজস্ব ৫ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৫১৪.৬৬ কোটি টাকা। একই সময়ে নিট মুনাফা ২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭.১৮ কোটি টাকা, এবং জুন ২০২৫ শেষে প্রতি শেয়ারে আয় দাঁড়িয়েছে ১৯.৮৭ টাকা।

উল্লেখ্য, ১৯৬২ সালে বাটা বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটির টঙ্গী ও ধামরাইয়ে দুটি উৎপাদন কারখানা রয়েছে, যেখানে দেশীয় বাজার ও রপ্তানি উভয় ক্ষেত্রেই জুতাপণ্য উৎপাদন করা হয়।

ShareTweetSend

সর্বশেষ

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

পাবনার হেমায়েতপুর অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে বসতবাড়ি-কৃষিজমি

নিখোঁজ ব্যাক্তিদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

চূড়ান্ত হয়ে গেল কার হাতে যাচ্ছে ব্যালন ডি’অর

ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ ; লাখ টাকা জরিমানা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

সেপ্টেম্বর ২৯, ২০২৬
এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

সেপ্টেম্বর ২৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.