• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

পরের বিশ্বকাপে খেলবে না ইউরোপের দেশগুলো! ফিফাকে বয়কটের হুমকি

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ২৯, ২০২৬
in খেলাধুলা
0
পরের বিশ্বকাপে খেলবে না ইউরোপের দেশগুলো! ফিফাকে বয়কটের হুমকি

বিশ্ব ফুটবলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ফিফা ও উয়েফার দ্বন্দ্বকে কেন্দ্র করে। ২০৩০ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফিফার একটি প্রস্তাবিত আর্থিক পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সদস্য দেশগুলোর সম্মতি সাপেক্ষে ভবিষ্যৎ বিশ্বকাপ বয়কটের বিষয়টিও আলোচনায় আনতে যাচ্ছে সংস্থাটি। এতে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনসহ ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড ও পর্তুগালের মতো ইউরোপের শীর্ষ দলগুলোর ২০৩০ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নের লক্ষ্যে বেসরকারি বিনিয়োগকারীদের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা করছে ফিফা। এ উদ্দেশ্যে প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি কোম্পানি গঠনের প্রস্তাব রয়েছে, যার ১০ বিলিয়ন ডলারের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই উদ্যোগকে বিশ্ব ফুটবলের উন্নয়নের অংশ হিসেবে ব্যাখ্যা করলেও উয়েফা এটিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে।

এই পরিকল্পনার প্রতিবাদে চলতি সপ্তাহেই ৫৫টি সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক আহ্বান করেছে উয়েফা। বৈঠকে ভবিষ্যৎ বিশ্বকাপ বয়কটের সম্ভাবনাও আলোচনায় আসতে পারে বলে জানা গেছে। উয়েফার পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত গ্রহণযোগ্যতার সীমা অতিক্রম করেছে এবং ফুটবলের ভবিষ্যৎ নিয়ে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর এমন পদক্ষেপ নেওয়া উচিত নয়। সংস্থাটির ভাষ্য, “আমরা কেউই ফুটবলের মালিক নই। বিশ্বকাপ ফিফার বিক্রি করার সম্পদ নয়।”

এদিকে ব্রিটিশ রাজনীতিক অ্যান্ডি বার্নহাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ফুটবল কোনো বিনিয়োগকারীর সম্পদ নয়; এটি সমর্থকদের খেলা। যারা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে স্টেডিয়াম ভরিয়ে তোলেন, ফুটবল তাদেরই। তার মতে, বিশ্বকাপ কোনো বাণিজ্যিক পণ্য হতে পারে না এবং এর মূল্য নির্ধারণের অর্থই হলো সেটিকে বিক্রির পথে এগিয়ে দেওয়া।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালে প্রতি দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনাও উয়েফার তীব্র বিরোধিতার মুখে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল ফিফা। এবারও দুই সংস্থার এই বিরোধ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, তা নিয়ে ফুটবল বিশ্বে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

Tags: dwnnFIFAFootballUEFAWorldCup2030
ShareTweetSend

সর্বশেষ

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার: মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

নাসার গবেষণায় বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা সুলতানা: চাঁদ ও মঙ্গলের মিশনের জন্য তৈরি হচ্ছে অভিনব সেন্সর

সব জল্পনার অবসান, ঢাকায় মুর্তজা কিজিলবাশের লাইভ কনসার্ট

হ্যাট্রিক ট্রফি ও অবিস্মরণীয় পারফরম্যান্সে ব্যালন ডি’অর ২০২৬ জিতলেন হ্যারি কেইন

ঢাকার নাট্যমঞ্চে জর্জ অরওয়েলের ‘এনিমেল ফার্ম’: সামাজিক ও রাজনৈতিক রূপকের অনন্য উপস্থাপনা

বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন সম্ভাব্য ঝুঁকিগুলো

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার: মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার: মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

অক্টোবর ২৯, ২০২৬
নাসার গবেষণায় বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা সুলতানা: চাঁদ ও মঙ্গলের মিশনের জন্য তৈরি হচ্ছে অভিনব সেন্সর

নাসার গবেষণায় বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা সুলতানা: চাঁদ ও মঙ্গলের মিশনের জন্য তৈরি হচ্ছে অভিনব সেন্সর

অক্টোবর ২৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.