• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

নুহাশ পল্লীতে জ্বলল ১ হাজার ৭৭টি মোমবাতি

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৩, ২০২৫
in বাংলাদেশ
0
নুহাশ পল্লীতে জ্বলল ১ হাজার ৭৭টি মোমবাতি

বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ-এর ৭৭তম জন্মদিন আজ। কোটি পাঠকের প্রিয় এই সাহিত্যজাদুকরের জন্মদিন উপলক্ষে তার প্রিয় আবাস গাজীপুরের নুহাশ পল্লীতে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। মোমবাতি প্রজ্বালন, কেক কাটা ও কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনভর তাকে স্মরণ করছেন পরিবারের সদস্য ও অসংখ্য ভক্ত-অনুরাগী।

নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, জন্মদিন উদযাপন শুরু হয় রাত ১২টা ১ মিনিটে পুরো পল্লীজুড়ে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে। মোট ১ হাজার ৭৭টি মোমবাতি জ্বালানো হয়। এরপর লেখকের সহধর্মিণী মেহের আফরোজ শাওন, ছেলে নিশাত ও নিনিতকে সঙ্গে নিয়ে কেক কাটেন। সকালে হুমায়ূন আহমেদের সমাধিতে কেক কাটা ও কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকতা অব্যাহত থাকে।

লেখকের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে, তার নানাবাড়িতে। ছোটবেলায় তার ডাকনাম ছিল ‘কাজল’। তার বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন একজন পুলিশ কর্মকর্তা ও লেখক, যিনি ১৯৭১ সালে শহীদ হন। বাবার বদলিজনিত কারণে দেশের বিভিন্ন জেলায় কাটে হুমায়ূনের শৈশব ও শিক্ষাজীবন।

তিনি বগুড়া জিলা স্কুল থেকে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অনার্স ও এমএসসি সম্পন্ন করেন এবং যুক্তরাষ্ট্রে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে শিক্ষকতা করেন।

১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই সাহিত্যজগতে আলোড়ন তোলেন হুমায়ূন আহমেদ। এরপর একে একে সৃষ্টি করেন অসংখ্য জনপ্রিয় উপন্যাস, গল্প, নাটক ও চলচ্চিত্র। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে — শঙ্খনীল কারাগার, মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, বাদশা নামদার ও মাতাল হাওয়া। তার সৃষ্ট কালজয়ী চরিত্র হিমু, মিসির আলি, রূপা ও শুভ্র আজও বাংলা সাহিত্যপ্রেমীদের হৃদয়ে জীবন্ত।

বাংলাদেশের টেলিভিশন নাটকের জগতে হুমায়ূন আহমেদের অবদানও অসামান্য। তার রচিত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য — এইসব দিনরাত্রি, অয়োময়, কোথাও কেউ নেই, আজ রবিবার ও নক্ষত্রের রাত। চলচ্চিত্র নির্মাণেও তিনি ছিলেন অগ্রগামী। তার পরিচালিত আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, শ্যামল ছায়া ও ঘেটুপুত্র কমলা — প্রতিটি চলচ্চিত্রই সমালোচক ও দর্শকপ্রিয়তার দিক থেকে সাফল্য অর্জন করে।

বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা লাভ করেন।

২০১২ সালের ১৯ জুলাই, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় এই প্রিয় সাহিত্যিক মৃত্যুবরণ করেন। তাকে তার প্রিয় নুহাশ পল্লীর লিচুতলায় সমাহিত করা হয় — যেখানে আজও জ্বলজ্বল করছে হাজার মোমের আলোয় তার অমলিন স্মৃতি।

ShareTweetSend

সর্বশেষ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

বাবা হলেন অভিনেতা পলাশ

দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা

অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বাবা হলেন অভিনেতা পলাশ

বাবা হলেন অভিনেতা পলাশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.