• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রবাসী

নিউ ইয়র্ক স্টেটে বিনা খরচে বয়স্ক শিক্ষার সুযোগ পাবেন যারা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জুলাই ৮, ২০২৫
in প্রবাসী
0
নিউ ইয়র্ক স্টেটে বিনা খরচে বয়স্ক শিক্ষার সুযোগ পাবেন যারা

নিউ ইয়র্ক স্টেটের প্রাপ্তবয়স্কদের জন্য এক যুগান্তকারী শিক্ষাপ্রণালী চালু হচ্ছে—টিউশনসহ সকল খরচ বহন করবে রাজ্য। “SUNY Reconnect” নামে নতুন এই কর্মসূচি ২০২৫ সালের শরৎ সেমিস্টার থেকে চালু হচ্ছে। এর আওতায় ২৫ থেকে ৫৫ বছর বয়সী যেকোনো নিউ ইয়র্কবাসী দুই বছরের এসোসিয়েট ডিগ্রি করতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে।

এডভান্সড ম্যানুফ্যাকচারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার নিরাপত্তা, প্রকৌশল, রিনিউয়েবল এনার্জি, নার্সিং এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন চাহিদাসম্পন্ন বিষয়ের ওপর ডিগ্রির সুযোগ থাকছে এই উদ্যোগে। রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের টিউশন ফি, পাঠ্যবই, নির্দিষ্ট শিক্ষাসামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ দেওয়া হবে।

গভর্নর ক্যাথি হকুল ১ জুলাই, মঙ্গলবার এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তার ভাষায়, “নিউ ইয়র্কের প্রায় ৪০ লাখ কর্মক্ষম নাগরিকের কোনো কলেজ ডিগ্রি নেই—তাদের জন্যই এটি এক নতুন দিগন্ত।”

ইতোমধ্যে ২০২২ সাল থেকে সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক (CUNY) সফলভাবে “CUNY Reconnect” প্রোগ্রাম চালিয়ে আসছে। SUNY Reconnect মূলত রাজ্যের অন্যান্য অংশে থাকা প্রাপ্তবয়স্কদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চালু করা হচ্ছে।

এই সুবিধা পেতে হলে শিক্ষার্থীকে SUNY ও CUNY-এর আওতাভুক্ত কোনো কমিউনিটি কলেজে ভর্তি হয়ে তালিকাভুক্ত বিষয়ের মধ্যে থেকে পছন্দের বিষয় বেছে নিতে হবে।

আরও তথ্য ও আবেদন লিংক:

SUNY Reconnect (Free Community College)
CUNY Reconnect

নোট: সুযোগ সীমিত। আগ্রহীদের দ্রুত আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।

ShareTweetSend

সর্বশেষ

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

‘প্রেমের ফাঁদে’ ১৩ লাখ টাকা আত্মসাৎ; মা-স্ত্রীসহ নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হঠাৎ অরিজিতের বাড়িতে আমির খান

আইসিসি থেকে সুখবর মিলল বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের আর্লিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাংস্কৃতিক উৎসব ২০২৬

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.