নিউ ইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অফ সিটিওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস (ডিসিএএস) বর্তমানে ৮০টি ভিন্ন ভিন্ন সরকারি এজেন্সির মাধ্যমে বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে। মূলত সিটির প্রশাসনিক ও সেবাখাতে জনবল বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আগ্রহী প্রার্থীরা তাদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবেন। নিউ ইয়র্কের পাঁচটি বরোতেই (Brooklyn, Manhattan, Queens, Staten Island) এই নিয়োগ প্রক্রিয়া কার্যকর হবে। সরকারি এই চাকুরিগুলোতে যোগদানের জন্য নির্দিষ্ট শর্তাবলী পূরণ করতে হবে।
এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় শিক্ষা, স্বাস্থ্য, গণপরিবহন, পরিবেশ, তথ্যপ্রযুক্তি (আইটি), প্রশাসন এবং সামাজিক সেবা খাতের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলো অন্তর্ভুক্ত রয়েছে। স্থিতিশীল ক্যারিয়ার এবং সরকারি সুযোগ-সুবিধা পেতে ইচ্ছুক প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।



