• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

ধূমপানের ক্ষতি পুষিয়ে তুলতে সাহায্য করে যে ৫ খাবার

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২০, ২০২৫
in অন্যান্য
0
ধূমপানের ক্ষতি পুষিয়ে তুলতে সাহায্য করে যে ৫ খাবার

ধূমপান একটি ভয়াবহ আসক্তি, যা সরাসরি ফুসফুসে আঘাত করে এবং শ্বাসপ্রশ্বাসের ক্ষমতা দুর্বল করে তোলে। এতে শ্বাসকষ্ট, অ্যাজমা, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়ে। চিকিৎসকরা বারবার সতর্ক করে বলেন—ধূমপান মানেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। তবে আশার বিষয় হলো, ধূমপান ছেড়ে দিলে শরীর নিজে নিজে সুস্থ হওয়ার সুযোগ পায়। বিশেষ করে ফুসফুসের ক্ষতি সবসময় স্থায়ী হয় না। সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারা মেনে চললে শরীর দ্রুত আরোগ্যের পথে ফিরতে পারে। যদিও কোনো খাবারই বছরের পর বছর জমে থাকা ক্ষতি পুরোপুরি মুছে ফেলতে পারে না, তবে কিছু খাবার ফুসফুসকে পরিষ্কার রাখতে, প্রদাহ কমাতে এবং প্রাকৃতিক আরোগ্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে কার্যকর ভূমিকা রাখে।

সম্প্রতি ভারতীয় পালমোনোলজিস্ট ডা. সোনিয়া গোয়েল ধূমপান-পরবর্তী ফুসফুসের যত্নে ৫টি বিশেষ খাবারের পরামর্শ দিয়েছেন। তার মতে, ধূমপান ত্যাগই প্রথম ধাপ, তবে এর সঙ্গে সঠিক খাদ্যতালিকা যুক্ত করলে সুস্থ হওয়ার গতি বহুগুণে বেড়ে যায়।

ক্রুসিফেরাস সবজি যেমন ব্রোকলি, ফুলকপি ও বাঁধাকপিতে রয়েছে সালফোরাফেন নামক যৌগ, যা ফুসফুসের ডিটক্স এনজাইম সক্রিয় করে এবং সিগারেটের ধোঁয়ায় জমে থাকা ক্ষতিকর উপাদান দূর করতে সাহায্য করে।
বিট ও ডালিম নাইট্রেটে সমৃদ্ধ, যা ফুসফুসে অক্সিজেন সরবরাহ বাড়ায় এবং ধূমপানের কারণে শরীরে তৈরি হওয়া অক্সিজেন ঘাটতি কাটাতে সহায়তা করে।
গ্রিন টি-তে থাকা প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট ক্যাটেচিন ফুসফুসের প্রদাহ কমায় এবং সিওপিডি ও ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে। একই সঙ্গে এটি ওজন নিয়ন্ত্রণ ও মানসিক সতেজতায়ও সহায়ক।
আপেল ও সাইট্রাস ফল-এ থাকা কোয়েরসেটিন ও ভিটামিন সি ফুসফুসের কোষ মেরামতে সাহায্য করে এবং শ্বাসনালীর কার্যক্ষমতা বাড়ায়।
হলুদ-এর কারকিউমিন শক্তিশালী প্রদাহনাশক ও অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি দীর্ঘস্থায়ী প্রদাহ কমায় এবং ক্ষতিগ্রস্ত টিস্যু দ্রুত পুনর্গঠনে সহায়তা করে।

শেষকথা হলো, ফুসফুস সুস্থ রাখার প্রথম শর্ত হলো ধূমপান ত্যাগ করা। এরপর প্রকৃতির এই পাঁচ দারুণ খাবারকে দৈনন্দিন খাদ্যতালিকায় রাখলে শরীর ধীরে ধীরে নতুন শক্তি ফিরে পাবে। সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ধূমপানের ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব।

সূত্র : হিন্দুস্তান টাইমস

ShareTweetSend

সর্বশেষ

কাল পহেলা ফাল্গুন, বসন্তের সঙ্গে ভালোবাসার দিন

অনিদ্রা দূর করে যে যোগাসন

যুক্তরাষ্ট্রের দুর্দান্ত কামব্যাক, বিশ্বকাপে প্রথম জয়

হুমায়ুন ফরিদীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

নারী লিগের চ্যাম্পিয়নদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত আজ।

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

কাল পহেলা ফাল্গুন, বসন্তের সঙ্গে ভালোবাসার দিন

কাল পহেলা ফাল্গুন, বসন্তের সঙ্গে ভালোবাসার দিন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
অনিদ্রা দূর করে যে যোগাসন

অনিদ্রা দূর করে যে যোগাসন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.