• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

দেশের বাইরে তিন ক্যাটাগরিতে দেশীয় শাটলারদের স্বর্ণপদক

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
এপ্রিল ৮, ২০২৬
in খেলাধুলা
0
দেশের বাইরে তিন ক্যাটাগরিতে দেশীয় শাটলারদের স্বর্ণপদক

দেশের বাইরে ব্যাডমিন্টনে তিনটি বয়সভিত্তিক ক্যাটাগরি—অনুর্ধ্ব-১৫, অনুর্ধ্ব-১৭ এবং অনুর্ধ্ব-২৩—মিলিয়ে মোট পাঁচটি স্বর্ণপদক এসেছে বাংলাদেশের ঝুলিতে। এশিয়া-সাউথ এশিয়ান রিজিওন্যাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ের শুরুটা ২০২২ সালে, কোচ শিব্বির আহমেদের হাত ধরে। ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত ওই আসরে অনুর্ধ্ব-১৫ ডাবলসে মোস্তাকিম ও সিফাত উল্লাহ গালিব ভারতীয় প্রতিযোগিদের হারিয়ে প্রথমবার দেশের জন্য স্বর্ণপদক জিতেছিলেন, যা ছিল জুনিয়র স্তরে বাংলাদেশের প্রথম সাফল্য।

এরপর ২০২৩ সালে নেপালের কাঠমান্ডুতে আরও বড় সাফল্য আসে। কোচ অহিদুজ্জামান রাজুর শিষ্যরা সেখানে বাজিমাত করে অনুর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে দুটি এবং অনুর্ধ্ব-১৫ ক্যাটাগরিতে একটি স্বর্ণপদক জিতে নেন। অনুর্ধ্ব-১৭ বালক এককে সিফাত উল্লাহ গালিব শ্রীলঙ্কার থিদাসা ওয়েরাঙ্গোদাকে হারান, আর বালক দ্বৈতে গালিব ও রাজন জুটি নেপালের কবির কেসি-অভয় মাহারা জুটিকে পরাজিত করে স্বর্ণ জেতে। অনুর্ধ্ব-১৫ বালক এককে ওয়ালি উল্লাহ স্বদেশি মোস্তাকিম হোসেনকে হারিয়ে শীর্ষস্থান দখল করেন। ওই আসর থেকেই বাংলাদেশ ইতিহাসের সর্বোচ্চ তিনটি স্বর্ণ, দুটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জপদক অর্জন করে।

সর্বশেষ ২০২৬ সালে, পাকিস্তানের ইসলামাবাদে কোচ মোস্তফা জাভেদের হাত ধরে আসে অনুর্ধ্ব-২৩ ক্যাটাগরির প্রথম স্বর্ণপদক। সিফাত উল্লাহ গালিব ও নাজমুল হাসান জয় জুটি নেপালের প্রিন্স দাহাল ও ক্রিস্তিজ কাহাল জুটিকে হারিয়ে এই সাফল্য অর্জন করে। এটি ছিল দেশের বাইরে তৃতীয়বারের মতো কোনো আসর থেকে স্বর্ণপদক জয়।

Tags: BangladeshBadminton GoldMedalOverseas JuniorShuttlers dwnn
ShareTweetSend

সর্বশেষ

সমুদ্রের তলদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন যুগ: সফলতা পেলেন চীনের গবেষকরা

রূপকথার ‘প্রাণভোমরা’ এবার আইস্ক্রিনে, তৌসিফের সঙ্গে নতুন মুখ

পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

১৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে এবার স্বর্ণ জিততে মরিয়া লিটনরা

২ বছরে রুপির বিপরীতে টাকার ১১.৬ শতাংশ উত্থান

পানির নিচে সৌরবিদ্যুৎ! চিনের অভূতপূর্ব সাফল্য

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সমুদ্রের তলদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন যুগ: সফলতা পেলেন চীনের গবেষকরা

সমুদ্রের তলদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন যুগ: সফলতা পেলেন চীনের গবেষকরা

সেপ্টেম্বর ২৩, ২০২৬
রূপকথার ‘প্রাণভোমরা’ এবার আইস্ক্রিনে, তৌসিফের সঙ্গে নতুন মুখ

রূপকথার ‘প্রাণভোমরা’ এবার আইস্ক্রিনে, তৌসিফের সঙ্গে নতুন মুখ

সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.