ত্বকের ফোঁড়া বা বিষফোড়া একটি যন্ত্রণাদায়ক সমস্যা, যা স্টাফিলোকক্কাস অরিউস জাতীয় ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে ত্বকের রোমকূপে তৈরি হয়। সংক্রমণের ফলে মৃত কোষ ও পুঁজ জমে ফোলা ও ব্যথাযুক্ত ফোঁড়ার সৃষ্টি করে।
ফোঁড়া সাধারণত কোন স্থানে বেশি হয়?
কোমর, ঘাড়, পিঠ ও কনুই
যেসব স্থানে ঘাম বেশি হয়
অপরিচ্ছন্নতা বা সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে থাকলে
যাদের ফোঁড়া হওয়ার ঝুঁকি বেশি:
যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল
দীর্ঘমেয়াদি অসুস্থতা বা শারীরিক দুর্বলতা আছে এমন ব্যক্তি
যারা পর্যাপ্ত ত্বকের পরিচ্ছন্নতা বজায় রাখেন না
ফোঁড়ার সাধারণ লক্ষণ:
ত্বকের একটি অংশ শক্ত, লাল ও ফুলে যাওয়া
চাপ দিলে ব্যথা অনুভব
ফোড়া দেখা দেওয়ার আগে জায়গাটিতে গরম ভাব বা অস্বস্তি
কী করণীয়:
১. ফোঁড়াযুক্ত স্থান পরিষ্কার ও খোলা রাখুন।
২. ঢিলেঢালা ও সুতি কাপড়ের পোশাক পরুন।
৩. নিয়মিত সাবান ও পানি দিয়ে ত্বক পরিষ্কার রাখুন, ফোঁড়া হাত দিয়ে চাপা বা খোঁচাবেন না।
৪. পুষ্টিকর খাবার গ্রহণ করুন, তেল-চর্বিযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।
৫. পর্যাপ্ত পানি পান করুন।
৬. চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করতে পারেন।
সতর্কতা:
যদি ফোঁড়া কয়েক দিনের মধ্যে না সারে, আকারে বাড়তে থাকে, বা এর সাথে জ্বর, কাঁপুনি বা ফোড়া থেকে রক্তপাত হয়, তবে দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হোন। অবহেলা করলে সংক্রমণ রক্তে ছড়িয়ে পড়ে বা অঙ্গ-প্রত্যঙ্গে ছড়িয়ে গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।



